AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi: ঘণ্টার পর ঘণ্টা ধর্নায়, অবশেষে রাহুলের অভিযোগে দায়ের FIR

Delhi Student Protest: আজ থানায় হাজির হয়ে পুলিশের কাছে এফআইআর দায়ের করার দাবি জানান রাহুল। কিন্তু পুলিশ এফআইআর দায়ের করতে অস্বীকার করায় থানার বাইরেই ধর্নায় বসেন রাহুল ও আহত ওই যুবক। দিল্লি পুলিশ কংগ্রেস সাংসদকে জানায় যে সুপ্রিম কোর্ট উচ্চ পর্যায়ের এক্সপার্ট কমিটি তৈরি করেছে।

Rahul Gandhi: ঘণ্টার পর ঘণ্টা ধর্নায়, অবশেষে রাহুলের অভিযোগে দায়ের FIR
থানার বাইরে ধর্নায় রাহুল গান্ধী।Image Credit: X
| Updated on: Aug 21, 2026 | 6:05 PM
Share

নয়া দিল্লি: রাজধানীতে হাই ভোল্টেজ নাটকীয়তা। দিল্লির পার্লামেন্ট ট্রিস্ট পুলিশ স্টেশনের সামনে ধর্নায় বসলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। আজ, শুক্রবার (২১ অগস্ট) তিনি হঠাৎ থানায় হাজির হন। তাঁর সঙ্গে ছিলেন দিল্লির জেন-জ়ি ছাত্র আন্দোলনের সময় র‌্যাফের চালানো ছররা গুলিতে আহত এক যুবক। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করার দাবি করেন রাহুল। দীর্ঘ কয়েক ঘণ্টা ধর্নায় বসার পর অবশেষে রাহুলের অভিযোগে এফআইআর দায়ের হয়।

এ দিন সকালে সাহিল লোচাব নামক আহত যুবককে নিয়ে থানায় হাজির হন রাহুল গান্ধী। থানার আধিকারিকরাও চমকে যান রাহুলকে দেখে। রাহুল বলেন যে গত ২০ জুলাই ছাত্রদের সংসদ চলো অভিযানের সময় র‌্যাফের ছররা গুলি চালানোর ঘটনায় এফআইআর দায়ের করতে হবে।

প্রসঙ্গত, দিল্লি পুলিশ প্রথমে ছররা গুলি চালানোর ঘটনা অস্বীকার করে। তবে পরবর্তী সময়ে সিআরপিএফ-র তদন্তে ছররা গুলি চালানোর তথ্য উঠে আসে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সেই থেকে দাবি করে আসছেন যে সকলকে জানাতে হবে যে আন্দোলনকারী ছাত্রদের উপরে ছররা গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিল?

আজ থানায় হাজির হয়ে পুলিশের কাছে এফআইআর দায়ের করার দাবি জানান রাহুল। কিন্তু পুলিশ এফআইআর দায়ের করতে অস্বীকার করায় থানার বাইরেই ধর্নায় বসেন রাহুল ও আহত ওই যুবক। দিল্লি পুলিশ কংগ্রেস সাংসদকে জানায় যে সুপ্রিম কোর্ট উচ্চ পর্যায়ের এক্সপার্ট কমিটি তৈরি করেছে। তারপরও রাহুল গান্ধী তাঁর দাবিতেই অনড় থাকেন।

রাহুল গান্ধী বলেন, “আমরা পডুয়াদের পাশে রযেছি। আমরা ন্যায় বিচার চাই। আমাদের চুপ করানো যাবে না। যতক্ষণ এফআইআর দায়ের হবে না, ততক্ষণ আমরা ধর্নায় বসে থাকব।”

Follow Us