AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Former PM Manmohan Singh: শনিবার মনমোহনের শেষকৃত্য, স্থান নিয়ে আবেদন জানিয়ে মোদীকে চিঠি খাড়্গের

Former PM Manmohan Singh: বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে নিগমবোধ ঘাটে।

Former PM Manmohan Singh: শনিবার মনমোহনের শেষকৃত্য, স্থান নিয়ে আবেদন জানিয়ে মোদীকে চিঠি খাড়্গের
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (ফাইল ফোটো)Image Credit: Getty Image
| Edited By: | Updated on: Dec 27, 2024 | 10:12 PM
Share

নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণের আবেদন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তাঁর আবেদন, এমন জায়গায় শেষকৃত্য করা হোক, যেখানে স্মৃতিসৌধ করা যাবে। চিঠি লেখার আগে এদিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনেও কথা বলেন খাড়্গে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে কংগ্রেস।

বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে নিগমবোধ ঘাটে।

এরপরই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যর স্থানে দেশের অন্যান্য প্রধানমন্ত্রীদের মতো স্মৃতিসৌধ নির্মাণের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। চিঠিতে তিনি আবেদন করেন, “এমন জায়গায় শেষকৃত্য করা হোক, যেখানে স্মৃতিসৌধ বানানো সম্ভব।” এই নিয়ে এদিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনেও কথা বলেছেন খাড়্গে।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল রাজঘাটের পাশে স্মৃতিস্থলে। সেখানে তাঁর স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। মল্লিকার্জুন খাড়্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে আবেদন করেছেন, অন্য প্রয়াত প্রধানমন্ত্রীদের শেষকৃত্য যেখানে সম্পন্ন হয়েছিল, সেখানেই তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ক্ষেত্রেও সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখা হোক এবং তাঁর শেষকৃত্য এমন জায়গায় সম্পন্ন করা হোক, যাতে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ করা যায়।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন