LIVE: গ্রেফতারি চ্যালেঞ্জের আবেদন তুলে নিল কেজরীবাল, এর পরের পদক্ষেপ কী?
Arvind Kejriwal Arrested: আবগারি মামলায় বৃহস্পতিবার রাতেই নিজের বাসভবন থেকেই গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লি হাইকোর্টে রক্ষাকবচের আবেদন খারিজ হতেই গ্রেফতার হলেন কেজরীবাল।

নয়া দিল্লি: পরপর ৯ বার সমন এড়িয়েছেন। অবশেষে বৃহস্পতিবার রাতেই নিজের বাসভবন থেকেই গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। এদিকে, কেজরীবালের গ্রেফতারির খবর শুনেই বিক্ষোভ শুরু করেছে আপ নেতা-কর্মী-সমর্থকেরা।
LIVE NEWS & UPDATES
-
স্বাস্থ্যপরীক্ষা কেজরীর
আজই আদালতে পেশ করা হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে। তার আগে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হল।
-
কেজরীর গ্রেফতারি নিয়ে চূড়ান্ত সতর্কতা
সূত্রের খবর, দিল্লী পুলিশ হেডকোয়ার্টার থেকে প্রতিমুহূর্তে লাইভ ভিডিয়ো ফুটেজ দেখেছেন দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিকরা। বাসভবনে জিজ্ঞাসাবাদ চলাকালীন রাতের অন্ধকারেও সিভিল লাইনস এলাকায় ওড়ানো হয়েছে পুলিশের ড্রোন।
-
-
১০টার পর আদালতে পেশ করা হবে কেজরীবালকে
সকাল দশটার পর যেকোনোও সময় দিল্লির রউজ এভিনিউ কোর্টে পেশ করা হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে। ইডি অফিস এবং রাউজ এভিনিউ কোর্টমুখী সব রাস্তায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী।
-
দেশজুড়ে বিক্ষোভ আপের
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের গ্রেফতারিকে ঘিরে আজ প্রতিবাদে রাস্তায় নামছে আম আদমি পার্টি। কড়া নিরাপত্তা শহর জুড়ে। নিরাপত্তার খাতিরে আপের সদর দপ্তর এবং রাউজ এভিনিউ কোর্ট সংলগ্ন ITO মেট্রো স্টেশনের গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।
-
আইনি পরামর্শ দেবেন রাহুল
কেজরীবালের গ্রেফতারির পর আজই তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যেতে পারেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি আইনি পরামর্শ দিতে পারেন।
-
-
সুপ্রিম কোর্টে গেল আপ
অরবিন্দ কেজরীবালের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আম আদমি পার্টি। আজই আপের আর্জির শুনানি হতে পারে।
-
আজই আদালতে তোলা হবে কেজরীবালকে
বৃহস্পতিবার রাতেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আজ তাঁকে দিল্লির পিএমএলএ আদালতে তোলা হতে পারে।
-
শনিতে সুপ্রিম কোর্টে শুনানি
অরবিন্দ কেজরীবালের গ্রেফতারিতে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আম আদমি পার্টি। শনিবারই এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।
-
রাতে সুপ্রিম-শুনানির আবেদন খারিজ
অরবিন্দ কেজরীবালের গ্রেফতারির ঘটনায় রাতে স্পেশাল বেঞ্চ বসিয়ে শুনানির জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে আবেদন জানিয়েছিল আপ নেতৃত্ব। রেজিস্ট্রার সেই আবেদনের ফাইল প্রধান বিচারপতির কাছে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই আবেদন খারিজ করে দেন বলে সূত্রের খবর। শুক্রবার সকালে নির্দিষ্ট সময়ে আবেদন জানাতে বলা হয়েছে।
-
ইডি অফিসে কেজরীবাল, সারারাত জেরা করা হবে
রাম মনোহর লোহিয়া হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর ইডি অফিসে নিয়ে যাওয়া হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে। সারারাত ইডি অফিসেই কাটাবেন তিনি। ইডি গোয়েন্দারা রাতভোর তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন বলে সূত্রের খবর।
#WATCH | Enforcement Directorate team takes Delhi CM Arvind Kejriwal to ED Headquarters.
He was arrested by ED in the Excice Policy Case. pic.twitter.com/WPkB1ciIBD
— ANI (@ANI) March 21, 2024
-
কেজরীবালের গ্রেফতারির নিন্দা জানিয়ে টুইট ডেরেকের, রিপোস্ট অভিষেকের
অরবিন্দ কেজরীবালের গ্রেফতারির নিন্দা জানিয়ে টুইট করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সেই টুইটই রিপোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
TMC sets the narrative as BJP flounders in Bengal. https://t.co/5rMux63vIP
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) March 18, 2024
-
দিল্লির মুখ্যমন্ত্রীর মোবাইল বাজেয়াপ্ত
প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অরবিন্দ কেজরীবালকে গ্রেফতার করে ইডি। তাঁর মোবাইল বাজেয়াপ্ত করেছেন ইডি গোয়েন্দারা। কিন্তু, আদৌ কিছু মেলেনি বলে দাবি আপ নেতৃত্বের।
-
গ্রেফতারের প্রায় ৩ ঘণ্টা পর কেজরীবালকে বাসভবন থেকে বের করল ইডি
গ্রেফতার করার প্রায় ৩ ঘণ্টা পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে বাসভবন থেকে বের করলেন ইডি গোয়েন্দারা। বাসভবন থেকে তাঁকে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে রাম মনোহর লোহিয়া হাসপাতালে। সেখানেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপর হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে ইডি-র সদর দফতরে।
-
কেজরীবালের বাড়ি যাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব
দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই রাস্তায় নেমে পড়েছে আপ-কর্মী, সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে গোটা রাজধানীতে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তার মোড়ে-মোড়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। আপের একদল সমর্থক মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে গেলে তাঁদের বাসে তুলে আটক করে নিয়ে যায় পুলিশ। এই আবহে কেজরীবালের বাসভবনের দিকে রওনা দিলেন কংগ্রেস নেতৃত্ব।

-
কেজরীর পাশে দাঁড়িয়ে টুইট রাহুলের
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের গ্রেফতারির ঘটনায় তীব্র নিন্দায় সরব হয়েছে আপ থেকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দল। লোকসভা ভোটের আগে এটা কেন্দ্রীয় সরকারের চক্রান্ত বলে প্রথমেই তোপ দেগেছেন আপ নেত্রী আতিশী। এবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে টুইট করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। INDIA এর জবাব দেবে বলে টুইটারে উল্লেখ করেছেন রাহুল।
डरा हुआ तानाशाह, एक मरा हुआ लोकतंत्र बनाना चाहता है।
मीडिया समेत सभी संस्थाओं पर कब्ज़ा, पार्टियों को तोड़ना, कंपनियों से हफ्ता वसूली, मुख्य विपक्षी दल का अकाउंट फ्रीज़ करना भी ‘असुरी शक्ति’ के लिए कम था, तो अब चुने हुए मुख्यमंत्रियों की गिरफ्तारी भी आम बात हो गई है।
INDIA इसका…
— Rahul Gandhi (@RahulGandhi) March 21, 2024
-
কেজরীবালের বাড়ির উপর উড়ছে ড্রোন
অরবিন্দ কেজরীবালের গ্রেফতারের খবর পেয়েই তাঁর বাসভবনের সামনে ভিড় জমাতে শুরু করেছেন আপ কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে আপ নেতৃত্বকে কেজরীবালের বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছে পুলিশ। বিক্ষোভকারীদেরও আটক করা হচ্ছে। আকাশপথেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেজরীবালের বাড়ির উপরে উড়ছে ড্রোন।
-
রাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ আপ-এর লিগ্যাল টিম
অরবিন্দ কেজরীবাল গ্রেফতার হলেও এখনও তাঁকে বাসভবন থেকে বের করেনি ইডি-র দল। শুক্রবার সকালে কেজরীবালকে রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হবে বলে ইডি সূত্রে খবর। তবে রাতেই বিশেষ শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের বাড়িতে যেতে চলেছে আপ নেতৃত্ব।
-
জেলে বসেই সরকার চালাবেন কেজরীবাল
আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তবে এখনও পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেননি। জেলে বসেই কেজরীবাল সরকার চালাবেন বলে আপ নেতৃত্ব জানিয়েছে।
-
ইডি অফিসের সামনে ১৪৪ ধারা জারি
অরবিন্দ কেজরীবাল গ্রেফতার হওয়ার পর যত সময় এগোচ্ছে, ততই জনমানসে ক্ষোভ বাড়ছে। আপ নেতৃত্ব রাতেই দলীয় সমর্থকদের নিয়ে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর। পরিস্থিতি সামাল দিতে কেজরীবালের বাড়ির সামনে ও ইডি অফিসের সামনে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
-
কেজরীবালের বাড়ির সামনে বিশাল পুলিশবাহিনী
অরবিন্দ কেজরীবাল গ্রেফতার হওয়ার পর ঘণ্টা খানেক পেরিয়ে গিয়েছে। কিন্তু, এখনও তাঁকে বাসভবন থেকে বের করা হয়নি। উত্তর দিল্লির ডিসিপি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে।
Published On - Mar 21,2024 10:05 PM
