AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাতসকালেই ভূমিকম্প রাজধানীতে, কেঁপে উঠল পশ্চিম দিল্লি

আজ সকালে পশ্চিম দিল্লির কিছু অংশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ২.৮।

সাতসকালেই ভূমিকম্প রাজধানীতে, কেঁপে উঠল পশ্চিম দিল্লি
প্রতীকী চিত্র।
| Updated on: Jan 28, 2021 | 10:05 AM
Share

নয়া দিল্লি: সাতসকালেই কেঁপে উঠল রাজধানী। বৃহস্পতিবার সকালে পশ্চিম দিল্লিতে সকাল ৯টা ১৭ নাগাদ আচমকাই কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের তীব্রতা বেশি না হওয়ায় কোনও ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, আজ সকালে পশ্চিম দিল্লির কিছু অংশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ২.৮। ভূগর্ভের ১৫ কিলোমিটার গভীর থেকে এই কম্পন ছড়িয়ে পড়েছিল। কম্পনের কেন্দ্রস্থল ছিল পশ্চিম দিল্লি, তবে আশেপাশের এলাকাগুলিতেও সেই কম্পন অনুভূত হয়। অতি সামান্য কম্পন হওয়ায় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি এখনও অবধি।

আরও পড়ুন: ‘আমি করোনার উৎস’, দুই মেয়ের মাথা থেঁতলে খুন গোল্ড মেডালিস্টের

স্থানীয় বাসিন্দাদের একাংশ ভূমিকম্প হচ্ছে বুঝতে পেরেই ভয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। আবার অনেকে ভূমিকম্প টেরই পাননি বলে জানান।

এর আগে গত বছরেও ১৮ ডিসেম্বর ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২। কম্পনের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার গুরুগ্রামে। সেই সময় দিল্লি ও নয়ডাতেও কম্পন অনুভূত হয়েছিল।

আজ সকালের ভূমিকম্প কী কারণে হয়েছিল, তা এখনও জানান যায়নি। তবে এক মাসের অন্তরেই ফের একবার ভূমিকম্প হওয়ায় কিছুটা শঙ্কিত রাজধানীবাসী।

আরও পড়ুন: ট্রাক্টর মিছিলে বিশৃঙ্খলায় বিপাকে অন্নদাতারা, বাজেটের দিন সংসদ অভিযান বাতিল

Follow Us
পটাশপুরের সভা থেকে ফের ভবানীপুরের রেজাল্ট বললেন শুভেন্দু
পটাশপুরের সভা থেকে ফের ভবানীপুরের রেজাল্ট বললেন শুভেন্দু
গ্যাস বুকিংয়ে সত্যিই কি বদল এসেছে কোনও? ভিডিয়ো থেকে জানুন
গ্যাস বুকিংয়ে সত্যিই কি বদল এসেছে কোনও? ভিডিয়ো থেকে জানুন
তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ
তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল