AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ED seizes cryptocurrency: ইডির জালে ১৬৪৬ কোটির ক্রিপ্টোকারেন্সি, এতবড় সাফল্য এই প্রথম

ED seizes cryptocurrency: ২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের জানুয়ারির মধ্যে এই প্রতারণা হয়েছিল বলে অভিযোগ। ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বিনিয়োগকারীরা এই প্রতারণার শিকার হন। মাসে ৪০ শতাংশ লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিনিয়োগকারীদের।

ED seizes cryptocurrency: ইডির জালে ১৬৪৬ কোটির ক্রিপ্টোকারেন্সি, এতবড় সাফল্য এই প্রথম
প্রতীকী ছবি
| Updated on: Feb 17, 2025 | 10:16 PM
Share

আহমেদাবাদ: দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। নগদ টাকা বাজেয়াপ্তর সেই ছবি অনেকবার সামনে এসেছে। এবার ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করল ইডি। তা-ও এক-দুই কোটি টাকা নয়। একেবারে ১৬৪৬ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করল তারা। এত কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি এর আগে বাজেয়াপ্ত হয়নি।

জানা গিয়েছে, ২২ হাজার ৫০০ কোটি টাকার বিনকানেক্ট কেলেঙ্কারির তদন্তে নেমে এই বিপুল অঙ্কের ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করেছে ইডি। সুরাটের সিআইডি ক্রাইম পুলিশ স্টেশনে একটি এফআইআরের ভিত্তিতে প্রিভেনশন অব মানিলন্ড্যারিং অ্যাক্টে তদন্ত শুরু করেছিল ইডি।

২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের জানুয়ারির মধ্যে এই প্রতারণা হয়েছিল বলে অভিযোগ। ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বিনিয়োগকারীরা এই প্রতারণার শিকার হন। মাসে ৪০ শতাংশ লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিনিয়োগকারীদের। গত ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত গুজরাটের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ইডি ১৩ লক্ষ ৫০ হাজার নগদ টাকাও বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি দামি গাড়ি ও ডিজিটাল ডিভাইস। এই মামলায় এর আগে ৪৮৯ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা