Mamata in Delhi: আজ রাতের ফ্লাইটে ফিরছেন না মমতা, সোমবার আরও বড় ‘প্ল্যান’
Mamata Banerjee: সূত্রের খবর, আজ রাত ন'টায় কলকাতা ফেরার ফ্লাইট ছিল মমতা বন্দ্যোপাধ্যাযের। তবে ফ্লাইট বাতিল করেছেন মমতা। ফোন করেছিলেন রাহুল গান্ধীকে বলে খবর সূত্রের। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সোমবার সুপ্রিম কোর্ট অভিযান। রাহুল গান্ধীর পাশাপাশি সোমবার সুপ্রিম কোর্ট অভিযানে থাকবেন মমতাও।

কলকাতা: জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগ চেয়ে দিল্লিতে বিরোধীরা। আটক হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে আটক করা হয়েছে মমতাকে। দ্বারকা সেক্টর ২৩ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও বাকিদের। প্রিজন ভ্যানে যাওয়ার সময় ‘উই স্যাল ওভার কাম’ গাইতে শোনা যায় মমতা-দোলাদের। সূত্রের খবর, আজই ফেরার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সোমবার আরও বড় ‘প্ল্যান’ তাঁর।
সূত্রের খবর, আজ রাত ন’টায় কলকাতা ফেরার ফ্লাইট ছিল মমতা বন্দ্যোপাধ্যাযের। তবে ফ্লাইট বাতিল করেছেন মমতা। ফোন করেছিলেন রাহুল গান্ধীকে বলে খবর সূত্রের। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সোমবার সুপ্রিম কোর্ট অভিযান। রাহুল গান্ধীর পাশাপাশি সোমবার সুপ্রিম কোর্ট অভিযানে থাকবেন মমতাও। প্রধান বিচারপতি সূর্য কান্তের হাতে তুলে দেবেন স্মারক লিপি। জানা যাচ্ছে, থানায় জল পর্যন্ত গ্রহণ করেনি মমতা।
জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে গোটা দেশ তপ্ত হয়ে রয়েছে। কালীঘাটপন্থী তৃণমূলের নেতা-নেত্রীদের দাবি, এদিন তাঁরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছিলেন, সেই সময় তাঁদের আটক করা হয়েছে। এভাবে সাধারণ মানুষের মতো কেন রাস্তায় রাস্তায় ঘোরানো হল মমতাকে, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মকে স্মারকলিপি জমা দিয়েছে ‘ইন্ডিয়া’ জোট। আর এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে স্মারক লিপি তুলে দেওয়ার পালা।
