AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ধ্বংসের দিকে এগোচ্ছে কার্গিল-‘নায়ক’ বিরাট!

এক সপ্তাহ হল গুজরাটের ভাবনগরে শ্রী রাম গ্রুপ শুরু করেছে এই যুদ্ধ জাহাজ ভেঙে ফেলার কাজ। এই বিখ্যাত রণতরী ভেঙে ফেলার জন্য কাজ করছেন ২৫০ জনেরও বেশি কর্মী।

ধ্বংসের দিকে এগোচ্ছে কার্গিল-'নায়ক' বিরাট!
ফাইল চিত্র
| Updated on: Dec 13, 2020 | 2:04 PM
Share

আলাং: ৩০ বছরের ঐতিহাসিক যাত্রা শেষ করেছে আইএনএস বিরাট (INS Viraat)। চলছে বিখ্যাত এই রণতরীকে ভেঙে ফেলার কাজ। রবিবার উচ্চ জোয়ারে দ্রুততা আসবে সেই প্রক্রিয়ায়। উচ্চ জোয়ারের জেরে আলাং সমুদ্র উপকূলের আরও কাছে পৌঁছে যাবে কার্গিল যুদ্ধের অন্যতম এই যুদ্ধ জাহাজ।

এক সপ্তাহ হল গুজরাটের ভাবনগরে শ্রী রাম গ্রুপ শুরু করেছে এই যুদ্ধ জাহাজ ভেঙে ফেলার কাজ। এই বিখ্যাত রণতরী ভেঙে ফেলার জন্য কাজ করছেন ২৫০ জনেরও বেশি কর্মী। শ্রী রাম গ্রুপের চেয়ারম্যান মুকেশ পাটেল জানিয়েছেন, ইতিমধ্যেই জাহাজের ৫ শতাংশ ভেঙে ফেলা হয়েছে। এখনও উপকূল থেকে ৬০০ ফুট দূরে রয়েছে আইএনএস বিরাট।

২ মাস আগে আলাং এসে পৌঁছে ছিল আইএনএস বিরাট। ১ মাস আগে জাহাজটি ভেঙে ফেলার অনুমতি দেয় গুজরাট মেরিটাইম বোর্ড (Gujarat Maritime Board)। জাহাজটির একাধিক পর্যবেক্ষণের পর ভেঙে ফেলার অনুমতি দেয় গুজরাট দূষণ নিয়ন্ত্রণ পরিষদও। একাধিকবার জাহাজটিকে সংগ্রহশালায় রূপান্তরের চেষ্টা হলেও সম্ভব হয়নি, অবশেষে ভেঙে ফেলার সিদ্ধান্তেই সিলমোহর পড়ে।

আরও পড়ুন: “নো ফার্মার নো ফুড”, কৃষক আন্দোলনে ৯ বছর বয়সী পরিবেশ কর্মী লিসিপ্রিয়া

আলাংয়ে প্রথম জাহাজটি যখন পৌঁছয় তখন এটি উপকূল থেকে ৩,০০০ ফুট দূরে ছিল। তারপর একাধিক উচ্চ জোয়ারে ‘ধ্বংসের দিকে’ এগিয়ে এসেছে এই রণতরী। শ্রী রাম গ্রুপের তরফে জানানো হয়েছে, জাহাজটিকে সম্পূর্ণ ভেঙে ফেলতে বছর খানেক লাগবে। এর আগে ২০১৪ সালে মুম্বইয়ে ভেঙে ফেলা হয়েছিল আইএনএস বিক্রান্ত। তালিকায় দ্বিতীয় নাম, আইএনএস বিরাট।

Follow Us
ভোটের আগে 'টার্গেট' বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে...
ভোটের আগে 'টার্গেট' বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে...
তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
দিনের আলোয় শহরের বাসস্ট্যান্ডের কাছে যা ঘটল...
দিনের আলোয় শহরের বাসস্ট্যান্ডের কাছে যা ঘটল...
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?