AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LS Election 2024 result: ২০১৯-এ ১০০-য় ১০০ পাওয়া রাজ্যগুলিতে এবার কী অবস্থা বিজেপির?

২০১৯-এ মোট ১০টি রাজ্যে ১০০-য় ১০০ পেয়েছিল বিজেপি। অর্থাৎ, ওই রাজ্যের সবকটি লোকসভা আসনেই ফুটেছিল পদ্ম। এবার সেই রাজ্যগুলিতে কেমন ফল করল নরেন্দ্র মোদীর দল? ১০০-য় ১০০ ফল ধরে রাখতে পারল?

LS Election 2024 result: ২০১৯-এ ১০০-য় ১০০ পাওয়া রাজ্যগুলিতে এবার কী অবস্থা বিজেপির?
মোদী সুনামিতে ভাটার টানImage Credit: PTI
| Updated on: Jun 04, 2024 | 6:22 PM
Share

নয়া দিল্লি: মঙ্গলবার (৪ জুন), সকাল থেকে আসছে লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফল। এখনও সম্পূর্ণ ফল জানা যায়নি। তবে, এখন পর্যন্ত যা গণনা হয়েছে তাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ২০১৯ সালের লোকসবা নির্বাচনের তুলনায় ফল অনেকটাই খারাপ হতে চলেছে বিজেপি তথা এনডিএ-র। ২০১৯ সালে ৬৪৩ আসনের মধ্যে ৩০৩ আসন জিতেছিল বিজেপি। জোট হিসেবে এনডিএ পেয়েছিল ৩৫৩টি আসন। অন্যদিকে, কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ জোট পেয়েছিল ৯১ আসন। কংগ্রেস পেয়েছিল ৫২ আসন। ২০২৪-এর নির্বাচনের ফলের এখনও পর্যন্ত যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে বিজেপির নেতৃত্বে এনডিএ পেতে পারে ২৯৬টি আসন। আর ইন্ডিয়া জোট পেতে পারে ২২৯। ২০১৯-এ বহু রাজ্যেই ১০০-য় ১০০ পেয়েছিল বিজেপি। অর্থাৎ, ওই রাজ্যের সবকটি লোকসভা আসনেই ফুটেছিল পদ্ম। এবার সেই রাজ্যগুলিতে কেমন ফল করল নরেন্দ্র মোদীর দল?

২০১৯-এ মোট ১০টি রাজ্যে ১০০ শতাংশ আসনে জিতেছিল বিজেপি। এই রাজ্যগুলি ছিল – অরুণাচল প্রদেশ (২), গুজরাট (২৬), হরিয়ানা (১০), হিমাচল প্রদেশ (৪), রাজস্থান (২৫), ত্রিপুরা (২), চণ্ডীগঢ় (১), দমন ও দিউ (১), দিল্লি (৭), উত্তরাখণ্ড (৫)। অর্থাৎ, এই ১০ রাজ্য থেকেই ৮৩টি আসন জিতেছিল এনডিএ।

এবার এই ১০ রাজ্যের দুর্দান্ত ফল ধরে রাখতে পারেনি বিজেপি। ফল সম্পূর্ণ প্রকাশিত হয়নি। তবে, ফলাফলের প্রবণতা বলছে অরুণাচল প্রদেশে (২), হিমাচল প্রদেশ (৪), ত্রিপুরা (২), দিল্লি (৭) এবং উত্তরাখণ্ডে (৫) সব আসনই জিততে চলেছে এনডিএ। গুজরাটে ১টি আসন পেতে পারে কংগ্রেস। হরিয়ানায় ৫টি আসনে জিততে পারে বিজেপি। বাকি ৫টিতে এগিয়ে রয়েছে কংগ্রেস। রাজস্থানে ১৪ আসনে এগিয়ে বিজেপি। ৮টি জিততে পারে কংগ্রেস। ১টি সিপিআইএম। বাকি দুটি আসনে জয়ী হতে পারে অন্যান্যরা। আর চণ্ডীগঢ়ের একমাত্র আসনটিও জেতার বিষয়ে এগিয়ে আছে কংগ্রেসই।

এবার অবশ্য আরও এক রাজ্যে ১০০-য় ১০০ পেতে চলেছে বিজেপি। মধ্য প্রদেশে ২৯টি আসনের মধ্যে ২৯টিতেই এগিয়ে রয়েছে বিজেপি।

Follow Us