AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maharashtra Love Jihad: ‘প্রেমের নামে ধর্মান্তরিত বন্ধ…’ লাভ জিহাদ রুখতে এবার কড়া আইন

Maharashtra Love Jihad: তবে এই লাভ জিহাদ বিরোধী আইন তৈরিতে মহারাষ্ট্র কিন্তু প্রথম নয়। ইতিমধ্যে উত্তরপ্রদেশে ও অসমের বিধানসভায় পেশ হয়েছে এই লাভ জিহাদ বিরোধী বিল। উত্তরপ্রদেশে সর্বোচ্চ শাস্তি হিসাবে বিলে যাবজ্জীবন কারাদণ্ডের উল্লেখ রয়েছে।

Maharashtra Love Jihad: 'প্রেমের নামে ধর্মান্তরিত বন্ধ...' লাভ জিহাদ রুখতে এবার কড়া আইন
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Feb 15, 2025 | 7:25 PM
Share

নয়াদিল্লি: সম্প্রতি, রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করে বিয়ের মতোই লিভ-ইন-রিলেশনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে উত্তরাখণ্ড সরকার। এবার কার্যত সেই পথেই হাঁটা লাগাল মহারাষ্ট্রও। সদ্যই সেদেশের মুখ্যমন্ত্রী আসনে ফিরেছেন বিজেপির নেতা। আর তারপর মাস কয়েক কাটতেই ‘লাভ জিহাদ’ নিয়ে আইন তৈরির ঘোষণা করে দিলেন তাঁরা।

কী রকম হবে এই আইন? কী কী থাকবে বিধি? সব কিছু খসড়া করে নিতেই শুক্রবার তৈরি করা হয়েছে সাত সদস্যের একটি কমিটিও। যার নেতৃত্বের রয়েছেন মহারাষ্ট্রের ডিজি রশ্মি শুক্লা। এছাড়াও, রয়েছেন নারী ও শিশুকল্য়াণ দফতর, সংখ্যালঘু উন্নয়ন দফতর, আইন এবং বিচার দফতর, স্বরাষ্ট্র দফতর ও বিশেষ সহযোগিতা এবং সামাজিক ন্যায়বিচার দফতরের আধিকারিকরাও।

ক্ষমতায় আসার আগে থেকে লাভ জিহাদ নিয়ে সুর চড়িয়েছিলেন দেবেন্দ্র ফড়ণবীস। এমনকি, মুখ্যমন্ত্রী হওয়ার পরও তিনি বলেছিলেন, প্রেমের নামে জোর করে ধর্মান্তরিত বন্ধ করতে কড়া আইনও চালু করার পরিকল্পনা রয়েছে তাঁদের। এবার যেন সেই কথাই রাখলেন ফড়ণবীস।

তবে এই লাভ জিহাদ বিরোধী আইন তৈরিতে মহারাষ্ট্র কিন্তু প্রথম নয়। ইতিমধ্যে উত্তরপ্রদেশে ও অসমের বিধানসভায় পেশ হয়েছে এই লাভ জিহাদ বিরোধী বিল। উত্তরপ্রদেশে সর্বোচ্চ শাস্তি হিসাবে বিলে যাবজ্জীবন কারাদণ্ডের উল্লেখ রয়েছে। শাস্তির বিষয়ে যোগীর নীতিতেই হেঁটেছে বিশ্বশর্মাও। তবে শাস্তির বিষয়ে মহারাষ্ট্র কোন পথে এগোবে, সেই উত্তর এখনও সময়সাপেক্ষ।

২০২২ সালের দিল্লি শ্রদ্ধা-আফতাব কাণ্ডের পরেই মহারাষ্ট্রের লাভ জিহাদ নিয়ে সুর চড়ায় পদ্ম শিবির। আর সেই ঘটনার ঠিক তিন বছরের মধ্যে এবার লাভ জিহাদ রুখতে আইন তৈরির পথে নামল সেই রাজ্যে।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?