AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পুলওয়ামা হামলার দিনেই বড়সড় নাশকতার ছক, উদ্ধার ৭ কেজি বিস্ফোরক

আজ সকালেই জম্মুর একটি জনবহুল বাসস্ট্যান্ডের কাছ থেকে ৭ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। বড়সড় কোনও নাশকতার পরিকল্পনা ছিল বলেই মনে করছেন পুলিশ আধিকারিকরা।

পুলওয়ামা হামলার দিনেই বড়সড় নাশকতার ছক, উদ্ধার ৭ কেজি বিস্ফোরক
প্রতীকী চিত্র।
| Updated on: Feb 14, 2021 | 4:55 PM
Share

জম্মু: পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতেই ফের বড়সড় নাশকতার ছক সন্ত্রাসবাদীদের। রবিবার জম্মুর একটি জনবহুল বাসস্ট্যান্ডের কাছেই রাখা ছিল ৭ কেজি বিস্ফোরক। তবে সঠিক সময়েই তথ্য পেয়ে সেই নাশকতার ছক বানচাল করে দেয় পুলিশ।

২০১৯ সালে জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতেই সিআরপিএফ জওয়ানদের কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জইশ-ই-মহম্মদের জঙ্গিরা। সেই ঘটনায় ৪০ জন জওয়ান প্রাণ হারান। আজ সেই ঘটনার দ্বিতীয় বর্ষপূর্তিতেই ফের একবার নাশকতার পরিকল্পনা ছিল সন্ত্রাসবাদী সংগঠনের। জম্মুর একটি জনবহুল বাসস্ট্যান্ডের কাছেই রাখা ছিল সাত কেজি আইইডি বিস্ফোরক। তবে গোপন সূত্রে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থানে পৌঁছয় ও সেখান থেকে বিস্ফোরক উদ্ধার করে।

সম্প্রতি জম্মুর কুঞ্জওয়ারি ও সাম্বা জেলার বাড়ি ব্রাহমানা অঞ্চল থেকে দুই শীর্ষ জঙ্গি নেতাকে গ্রেফতার করা হয়। তারপরই এই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় বড়সড় কোনও নাশকতার পরিকল্পনা ছিল বলেই মনে করছেন আধিকারিকরা।

গতকালই টিআরএফ জঙ্গি সংগঠনের প্রধান নেতা জাহুর আহমাদ রাঠেরকে সাম্বা অঞ্চল থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গতবছর দক্ষিণ কাশ্মীরে একজন বিজেপি নেতা ও এক পুলিশকর্মীর খুনের অভিযোগ ছিল। তার আগে, ৬ ফেব্রুয়ারিও লস্কর-ই-মুস্তাফার শীর্ষ নেতা হিদায়াতুল্লাহ মালিককেও জম্মুর কুঞ্জওয়ারি এলাকা থেকে গ্রেফতার করে যৌথবাহিনী।

আরও পড়ুন: গলায় গামছা দিয়ে ‘অসম বাঁচাও যাত্রা’ শুরু রাহুলের, সিএএ নিয়ে কড়া বার্তা কেন্দ্রকে

Follow Us
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা