AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee TMC: রাজ্যে নড়বড়ে অবস্থা, দিল্লিতে সব শক্তি নিয়ে ঝাঁপাচ্ছে মমতা-পন্থী তৃণমূল, কী স্ট্র্যাটেজি তাঁদের?

TMC Politics: জম্মু কাশ্মীর-কে রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে ১৯ জুলাই ফারুক আব্দুল্লাহ-র ডাকা দিল্লির কর্মসূচিতেও যোগ দেবেন মমতার প্রতিনিধিরা। আবার ওই দিনই সোনম ওয়াংচুকের অনশনের প্রতি সমর্থন জানিয়ে 'পার্লামেন্ট চলো' মিছিলেও যোগ দেবেন সাগরিকা ঘোষ।

Mamata Banerjee TMC: রাজ্যে নড়বড়ে অবস্থা, দিল্লিতে সব শক্তি নিয়ে ঝাঁপাচ্ছে মমতা-পন্থী তৃণমূল, কী স্ট্র্যাটেজি তাঁদের?
দিল্লিতে নিজের অস্তিত্ব গড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়?Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 16, 2026 | 1:45 PM
Share

নয়া দিল্লি: বিধানসভা নির্বাচনে হারের পর রাজ্যেই অস্তিত্ব সঙ্কটে পড়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। দল ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। নিজেদের আসল তৃণমূল প্রমাণ করতেই লড়াই করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে। রাজ্যে জমি হারিয়ে, এবার দিল্লির রাজনীতিতে চূড়ান্ত তৎপর হতে চলেছে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস (Mamata Banerjee Led TMC)।

জানা গিয়েছে, বিরোধী শিবিরের জাতীয় স্তরের সব কর্মসূচিতে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় একুশে জুলাই কর্মসূচিতে অবশিষ্ট সব শক্তি নিয়ে ঝাঁপাচ্ছে মমতা-পন্থী তৃণমূল। এর মাঝেই দিল্লিতে সংসদ এবং সংশ্লিষ্ট যাবতীয় কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সৌগত রায় (Sougata Roy) এবং সাগরিকা ঘোষ (Sagarika Ghose)-কে নির্দেশ দিয়েছেন মমতা।

দলীয় সূত্রে খবর, এই দু’জনেই ১৯ জুলাই যোগ দেবেন সরকারের ডাকা সর্বদল বৈঠকে। থাকবেন ইন্ডিয়া জোটের বৈঠকেও।

এছাড়াও জম্মু কাশ্মীর-কে রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে ১৯ জুলাই ফারুক আব্দুল্লাহ-র ডাকা দিল্লির কর্মসূচিতেও যোগ দেবেন মমতার প্রতিনিধিরা। আবার ওই দিনই সোনম ওয়াংচুকের অনশনের প্রতি সমর্থন জানিয়ে ‘পার্লামেন্ট চলো’ মিছিলেও যোগ দেবেন সাগরিকা ঘোষ।

ইতিমধ্যেই জন্তর মন্তরে গিয়ে সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করে এসেছেন দোলা সেন। ফোনে সোনম ওয়াংচুকের সঙ্গে কথা বলেছেন মমতা নিজেও। কেন্দ্রকে আক্রমণ করে তারা বলেছেন যে সোনমের যদি কিছু হয়, তার জন্য দায়ী থাকবে কেন্দ্রীয় সরকার। রাজ্যে অস্তিত্ব সঙ্কটে পড়ে এখন কেন্দ্রে নিজের অবস্থান শক্ত করতে চাইছে মমতা-পন্থী তৃণমূল কংগ্রেস।

Follow Us