AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shyam Steel: ১৫ হাজার কোটি টাকা, কয়েক হাজার কর্মসংস্থান, রাত পোহালেই বাংলায় নতুন দিগন্তের সূচনা

Shyam Steel Investment: বিপুল বিনিয়োগের একটি বড় অংশ খরচ করা হবে বাঁকুড়ার মেজিয়ায় অবস্থিত শ্যাম স্টিলের কারখানার সম্প্রসারণের কাজে। কারখানা সম্প্রসারণের এই শিলান্যাস করতে আগামীকাল শুক্রবার বাঁকুড়ায় যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Shyam Steel: ১৫ হাজার কোটি টাকা, কয়েক হাজার কর্মসংস্থান, রাত পোহালেই বাংলায় নতুন দিগন্তের সূচনা
বাঁকুড়ায় শ্যাম স্টিল কোম্পানির শিলান্যাসImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 16, 2026 | 1:40 PM
Share

বাঁকুড়া: রাজ্যের শিল্পক্ষেত্রে এক বিশাল জোয়ার এনে শ্যাম স্টিল এ রাজ্যে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। এই বিপুল বিনিয়োগের একটি বড় অংশ খরচ করা হবে বাঁকুড়ার মেজিয়ায় অবস্থিত শ্যাম স্টিলের কারখানার সম্প্রসারণের কাজে। কারখানা সম্প্রসারণের এই শিলান্যাস করতে শুক্রবার বাঁকুড়ায় যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য, পূর্ত দফতরের মন্ত্রী অজয় কুমার পোদ্দার এবং পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং-সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। জানা গিয়েছে, শুক্রবার দুপুর বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা হেলিকপ্টারে করে বাঁকুড়ার মেজিয়ায় পৌঁছাবেন।

প্রকল্পের মূল খুঁটিনাটি:

  • বিনিয়োগের পরিমাণ: প্রায় ১৫,০০০ কোটি টাকা

  • মূল কেন্দ্র: বাঁকুড়ার মেজিয়ায় অবস্থিত শ্যাম স্টিল কারখানার পরিকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ।

শিল্পের দিক থেকে পিছিয়ে থাকা এবং খরাপ্রবণ জেলা হিসেবে পরিচিত বাঁকুড়ার মেজিয়ায় এই প্রকল্পের ফলে নতুন অর্থনৈতিক দিগন্ত খুলে যাবে। স্থানীয় বিধায়ক চন্দনা বাউরির দাবি, এই মেগা প্রকল্পের কাজ শেষ হলে এলাকায় কর্মসংস্থানের এক অভূতপূর্ব জোয়ার আসবে।

বেসরকারি এই কারখানার সম্প্রসারণ সম্পূর্ণ হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আর এই নতুন কর্মসংস্থানের আশায় এখন বুক বাঁধছেন বাঁকুড়ার সাধারণ মানুষ ও বেকার যুবকরা।

Follow Us