AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Noida Workers Protest: দাউদাউ করে জ্বলছে গাড়ি, রাস্তায় পুলিশ-শ্রমিকদের খণ্ডযুদ্ধ! বন্ধ হয়ে গেল রাস্তা, হঠাৎ কী হল?

Noida Workers Protest Violence Police Clash: নয়ডার ফেজ-২ তে একাধিক কারখানা রয়েছে। সেখানের শ্রমিকরা নতুন শ্রম আইন অনুযায়ী বেতন বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Noida Workers Protest: দাউদাউ করে জ্বলছে গাড়ি, রাস্তায় পুলিশ-শ্রমিকদের খণ্ডযুদ্ধ! বন্ধ হয়ে গেল রাস্তা, হঠাৎ কী হল?
নয়ডায় উত্তপ্ত পরিস্থিতি।Image Credit: ANI
| Edited By: | Updated on: Apr 13, 2026 | 12:17 PM
Share

নয়ডা: রাস্তায় ধুন্ধুমার, পুলিশ-শ্রমিকদের খণ্ডযুদ্ধ। এমন পরিস্থিতি যে রাস্তায় জ্বালিয়ে দেওয়া হল গাড়ি। বর্ধিত বেতনের দাবিতে কারখানার কর্মীদের বিক্ষোভে অবরুদ্ধ নয়ডা। ধুন্ধুমার পরিস্থিতি নয়ডা ফেজ-২ এলাকায়। প্রবল বিক্ষোভ সেখানে।ভাঙচুর করা হয়েছে একাধিক গাড়ি। একাধিক গাড়িতে আগুনও ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারী শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ‍্যাস চার্জ করেছে পুলিশ।

নয়ডা সেক্টর ৬২ থেকে দিল্লিতে প্রবেশের সব রাস্তায় ব‍্যাপক যানজট। সপ্তাহের প্রথম দিনে ভোগান্তিতে নিত‍্যযাত্রীরা। নয়ডা প্রশাসন সূত্রে খবর, বর্ধিত বেতনের দাবিতে গত তিনদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন এই শ্রমিকরা। আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়েছে, ভাঙচুর করেছে পুলিশ ভ্যান।

নয়ডার ফেজ-২ তে একাধিক কারখানা রয়েছে। সেখানের শ্রমিকরা নতুন শ্রম আইন অনুযায়ী বেতন বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “শ্রমিকদের নায্য পাওনা দিতে হবে। শিল্পাঞ্চলগুলিকে শ্রম আইন মেনে চলতে হবে”। একইসঙ্গে তিনি প্রশাসনকেও নির্দেশ দেন যে শ্রমিকদের যারা উসকাচ্ছে, তাদের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ করা হয়।

সম্প্রতিই হরিয়ানা সরকার অদক্ষ শ্রমিকদের ন্যূনতম পারিশ্রমিক ৩৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা করে। বেতন ১১ হাজার ২৭৪ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার ২২০ টাকা করা হয়। এই সিদ্ধান্তের পরই নয়ডার শ্রমিকরা দাবি করতে শুরু করে যে উত্তর প্রদেশ সরকারকেও ন্যূনতম পারিশ্রমিক বৃদ্ধি করতে হবে। একই কাজ করে হরিয়ানার শ্রমিকরা বেশি পারিশ্রমিক পাচ্ছে। পাশাপাশি কর্মক্ষেত্রে সুরক্ষা, সাপ্তাহিক ছুটি এবং অভিযোগ শোনা এবং তা সমাধান করার মতো কোনও বিভাগের দাবি করেছেন।  পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির দিকে ক্রমাগত নজর রাখা হচ্ছে।

Follow Us
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?