AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG Cylinder Weight: ১৩ বা ১৫ নয়, কেন ১৪.২ কেজিই ওজন হয় এলপিজি সিলিন্ডারের?

Domestic LPG Cylinder: গৃহস্থের বাড়িতে এলপিজি সিলিন্ডারের ব্যবহার পঞ্চাশের দশকের শেষভাগ থেকে শুরু হয়েছিল। তখন বর্মা শেল নামক একটি বিদেশি সংস্থা। পরে সেই সংস্থাই রূপান্তরিত হয় ভারত পেট্রোলিয়ামে। তবে ঘরে ঘরে এলপিজি সিলিন্ডার ব্যবহারের শুরু থেকেই ওজন নির্দিষ্ট ছিল ১৪.২ কেজিতে। তা অপরিবর্তিতই রয়ে গিয়েছে। 

LPG Cylinder Weight: ১৩ বা ১৫ নয়, কেন ১৪.২ কেজিই ওজন হয় এলপিজি সিলিন্ডারের?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Mar 23, 2026 | 2:29 PM
Share

নয়া দিল্লি: ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধ। তার জেরে এলপিজি সঙ্কটের মুখে পড়েছে ভারতও। এলপিজি সিলিন্ডারের জোগান বজায় রাখতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বুকিং থেকে ডেলিভারির মাঝের সময়ও বাড়িয়ে দেওয়া হয়েছে। কমার্শিয়াল ও গৃহস্থের বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারের বন্টনের নিয়মেও বদল আনা হয়েছে। তবে এর মাঝে একটা প্রশ্নের উত্তর অনেকেরই জানা নেই। তা হল, গৃহস্থের বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের ওজন কেন ১৪.২ কেজিই হয়?

১৩ কেজি নয় বা ১৫ কেজি নয়, গৃহস্থের বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারের ওজন ১৪.২ কেজিই হয়। এই ওজন আইনিভাবে নির্দিষ্ট করে দেওয়া নয়। তবে দীর্ঘ সময় ধরে এই ওজন সবথেকে কার্যকরী ও নির্ভরযোগ্য হওয়ায়, সেটাই স্ট্য়ান্ডার্ড হয়ে গিয়েছে।

গৃহস্থের বাড়িতে এলপিজি সিলিন্ডারের ব্যবহার পঞ্চাশের দশকের শেষভাগ থেকে শুরু হয়েছিল। তখন বর্মা শেল নামক একটি বিদেশি সংস্থা। পরে সেই সংস্থাই রূপান্তরিত হয় ভারত পেট্রোলিয়ামে। তবে ঘরে ঘরে এলপিজি সিলিন্ডার ব্যবহারের শুরু থেকেই ওজন নির্দিষ্ট ছিল ১৪.২ কেজিতে। তা অপরিবর্তিতই রয়ে গিয়েছে।

১৪.২ কেজি গ্যাস থাকে সিলিন্ডারের ভিতরে। গ্য়াস ভর্তি সিলিন্ডারের ওজন ২৯-৩০ কেজি হয়। কোনও একক ব্যক্তি এই ওজন তুলতে পারেন। এর থেকে ভারী সিলিন্ডার হলে, তা বহন করা কষ্টকর হত।

বিশেষজ্ঞদের মতে, ১৪ কেজির এলপিজি যথেষ্ট হয় মধ্যবিত্তের রান্নার প্রয়োজনীয়তা ৩০ থেকে ৪৫ দিনের জন্য। এতে বারবার রিফিল করার প্রয়োজন পড়ে না। এবার প্রশ্ন হল, কেন ১৪.২ কেজিই ওজন হয় সিলিন্ডারের?

এলপিজি প্রেসারাইজ গ্যাস সিলিন্ডারে স্টোর বা সংগ্রহ করে রাখা হয়। তাই সিলিন্ডারের দেওয়াল শক্তিশালী হতে হয় যা এই প্রেসার বা চাপ নিতে পারবে। এর থেকে বেশি গ্যাস ভরা হলে, সিলিন্ডার ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। তখন আরও মোটা সিলিন্ডারের দরকার পড়ে। সেই কারণেই ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার ব্য়বহার করা হয়।

এলপিজি প্রোপেম ও বুটেন দিয়ে তৈরি হয়। ইঞ্জিনিয়াররা সিলিন্ডারের অভ্যন্তরীণ চাপ, থার্মাল এক্সপানশন ও সিলিন্ডারের শক্তি বিচার করে কতটা গ্যাস ভরা উচিত, তার হিসাব করেছেন। সুরক্ষা ও উপযোগিতার কথা মাথায় রেখেই ১৪.২ কেজি ধার্য করা হয়েছে এলপিজি সিলিন্ডারের ওজন।

Follow Us
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
রোদে-জলে প্রচার, 'কুল' থাকতে কোন পোশাক বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা?
রোদে-জলে প্রচার, 'কুল' থাকতে কোন পোশাক বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা?
পরীক্ষার সময় বই খুলে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?
পরীক্ষার সময় বই খুলে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?
ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত ট্রেন পরিষেবা
ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত ট্রেন পরিষেবা
ইজরায়েলের পরমাণু ঘাঁটিতে হামলা ইরানের, যা ভয়ঙ্কর ক্ষতি হল...
ইজরায়েলের পরমাণু ঘাঁটিতে হামলা ইরানের, যা ভয়ঙ্কর ক্ষতি হল...
গৌতমের প্রচারে পুরনিগমের গাড়ি, বিধিভঙ্গের অভিযোগ
গৌতমের প্রচারে পুরনিগমের গাড়ি, বিধিভঙ্গের অভিযোগ
ভোট প্রচারে বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের ডায়েটে কী কী থাকছে?
ভোট প্রচারে বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের ডায়েটে কী কী থাকছে?
হাতে কাতলা মাছ, কোথায় চললেন বিজেপি প্রার্থী?
হাতে কাতলা মাছ, কোথায় চললেন বিজেপি প্রার্থী?
BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পাণ্ডের
BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পাণ্ডের
'আমি আপনাদেরই ছেলে', ভোট প্রচারেও সবাইকে চমকে দিলেন সুজিত বসু
'আমি আপনাদেরই ছেলে', ভোট প্রচারেও সবাইকে চমকে দিলেন সুজিত বসু