AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PSL 2026 : চরম সঙ্কটে পাকিস্তান ক্রিকেট, পিএসএল দর্শকহারা!

পিএসএলে অংশ নেবে মোট ৮ দল। করাচি, লাহোরের পাশাপাশি ফয়সালাবাদ, রাওয়ালপিন্ডি, মুলতান ও পেশোয়ারে ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু জ্বালানি সঙ্কটেই এই ত্যাগ করতে হচ্ছে বলে জানান নকভি। এমন পরিস্থিতিতেই পাকিস্তানকে নিয়ে ব্যঙ্গ করেছে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড।

PSL 2026 : চরম সঙ্কটে পাকিস্তান ক্রিকেট, পিএসএল দর্শকহারা!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 23, 2026 | 1:46 PM
Share

কলকাতা : আবার দৈন্যদশা পাকিস্তান ক্রিকেটের। পাকিস্তান সুপার লিগের হবে না কোনও উদ্বোধনী অনুষ্ঠান। এমনকি মাত্র দুই শহরে হবে ম্যাচ। এমনকি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানির সংকটে পড়েছে পাক লিগ। ছয় শহরের বদলে দুই শহরে খেলা হচ্ছে। এই নিয়েই আইসল্যান্ড ক্রিকেট বোর্ড খোঁচাও দিয়েছে পাকিস্তানকে। খরচ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, সাফাই তাদের। পাক প্রেসিডেন্ট নকভি যতই ‘সুরক্ষা’ নিয়ে চিন্তিত থাকুন না কেন, আসলে এই ক্ষতিতে যে আবার তাদের মুখ পুড়ল, এটাই মনে করছে ক্রিকেটমহল।

সেই জন্যই ঝুঁকি এবং খরচ কমাতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। রবিবার পিসিবি চেয়ারম্যান ঘোষণা করেছেন, ২৬ মার্চ থেকে শুরু হবে পিএসএল। ম্যাচ হবে একমাত্র করাচি ও লাহোরে। খেলাগুলি হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। এমনকি কোনও উদ্বোধনী অনুষ্ঠান হবে না। আর দর্শকরা মাঠে গিয়ে ম্যাচ দেখতে পারবেন না। পাকিস্তানের সরকার তাঁদের কিছু উপদেশ দিয়েছে। সেই উপদেশ মেনেই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি, মত নকভির। ইরানের যুদ্ধের প্রভাব পড়েছে পাকিস্তানের সরকারেও। আগেই বাসিন্দাদের যতটা কম সম্ভব জ্বালানি খরচের নির্দেশ দিয়েছে পাকিস্তান। এবারের পিএসএলে অংশ নেবে মোট ৮ দল। করাচি, লাহোরের পাশাপাশি ফয়সালাবাদ, রাওয়ালপিন্ডি, মুলতান ও পেশোয়ারে ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু জ্বালানি সঙ্কটেই এই ত্যাগ করতে হচ্ছে বলে জানান নকভি। নকভি বলেছেন, দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ হওয়ার দরুন ক্লাবগুলির যা যা ক্ষতি হবে, সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বোর্ড। এমন পরিস্থিতিতেই পাকিস্তানকে নিয়ে ব্যঙ্গ করেছে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড। নিজেদের এক্স হ্যান্ডলে তারা লিখেছে,”পিএসএল শুরু হবে। লক্ষ লক্ষ ভক্ত অপেক্ষা করছেন। আমরা জানতাম না, পিএসএল কথার অর্থ কী। এতদিনে জানলাম। পেট্রল শর্টেজ লিগ।” মুহূর্তের মধ্যে আইসল্যান্ডের এই পোস্ট ভাইরাল হয়ে যায়। আবার পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন এই পোস্ট নিয়ে।

এই সমস্যার সঙ্গেই গোদের উপর বিষফোঁড়ার মতো জুড়ে বসেছে পিএসএল থেকে একাধিক ক্রিকেটারের বেরিয়ে যাওয়া। আগেই জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুরাজাবানি পিএসএল থেকে বেরিয়ে যোগ দিয়েছিলেন কেকেআরে। এবার বেরিয়ে গেলেন দাসুন শনাকাও। শ্রীলঙ্কান এই ক্রিকেটার স্যাম কারানের বদলি হিসেবে রাজস্থান রয়্যালসে যোগ দিতে চলেছেন বলেই জানা গিয়েছে। অনেক ক্রিকেটারই এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যেতে চাইছেন না পাকিস্তানে। গ্লেন ম্যাক্সওয়েল, হ্যারি ব্রুক পাকিস্তান যাওয়া নিয়ে অনিচ্ছাপ্রকাশ করেছেন। যদিও নকভি আগেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে রেখেছেন। তাঁর মত, ১০-১৫ দিনের মধ্যে এই পরিস্থিতি শান্ত হয়ে যাবে। তখন পিএসএল-এর শেষ দিন হয়ত দর্শকদের মাঠে ঢোকার সুযোগ করে দেওয়া যেতে পারে। কিন্তু এই সমস্যা নিয়েই বাকি ক্রিকেটবিশ্বের কাছে হাসির খোরাক হচ্ছে পাকিস্তান।

Follow Us
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
রোদে-জলে প্রচার, 'কুল' থাকতে কোন পোশাক বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা?
রোদে-জলে প্রচার, 'কুল' থাকতে কোন পোশাক বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা?
পরীক্ষার সময় বই খুলে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?
পরীক্ষার সময় বই খুলে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?
ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত ট্রেন পরিষেবা
ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত ট্রেন পরিষেবা
ইজরায়েলের পরমাণু ঘাঁটিতে হামলা ইরানের, যা ভয়ঙ্কর ক্ষতি হল...
ইজরায়েলের পরমাণু ঘাঁটিতে হামলা ইরানের, যা ভয়ঙ্কর ক্ষতি হল...
গৌতমের প্রচারে পুরনিগমের গাড়ি, বিধিভঙ্গের অভিযোগ
গৌতমের প্রচারে পুরনিগমের গাড়ি, বিধিভঙ্গের অভিযোগ
ভোট প্রচারে বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের ডায়েটে কী কী থাকছে?
ভোট প্রচারে বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের ডায়েটে কী কী থাকছে?
হাতে কাতলা মাছ, কোথায় চললেন বিজেপি প্রার্থী?
হাতে কাতলা মাছ, কোথায় চললেন বিজেপি প্রার্থী?
BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পাণ্ডের
BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পাণ্ডের
'আমি আপনাদেরই ছেলে', ভোট প্রচারেও সবাইকে চমকে দিলেন সুজিত বসু
'আমি আপনাদেরই ছেলে', ভোট প্রচারেও সবাইকে চমকে দিলেন সুজিত বসু