AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pahalgam Attack: সেনার চোখে ধূলো দিতে জঙ্গিরা ব্যবহার করেছিল বিশেষ অ্যাপ! কীভাবে কাজ করে সেই অ্যাপ?

Pahalgam Attack: মনে করা হচ্ছে, অপারেশনের সময়েও জঙ্গিরা নিজেদের মধ্যে কথা চালিয়ে গিয়েছিল। সেক্ষেত্রে এই অ্যাপ ব্যবহার করেছিল জঙ্গিরা। যে সময়ে ঘটনা ঘটেছে, বৈসরন ভ্যালিতে ঢোকার মুখের রাস্তায় পর্যটকদের পাশাপাশি, সাধারণ স্থানীয় ব্যবসায়ীরাও ছিলেন।

Pahalgam Attack: সেনার চোখে ধূলো দিতে জঙ্গিরা ব্যবহার করেছিল বিশেষ অ্যাপ! কীভাবে কাজ করে সেই অ্যাপ?
জঙ্গিরা ব্যবহার করেছিল বিশেষ অ্যাপ!Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 24, 2025 | 11:27 AM
Share

শ্রীনগর: পহেলগাঁওয়ে পাইনের জঙ্গল পেরিয়ে রাস্তা চিনে রিসর্টে হামলার করার ক্ষেত্রে বিশেষ অ্যাপ ব্যবহার করেছিল জঙ্গিরা। অ্যালপাইন কোয়েস্ট এনক্রিপ্টেড অ্যাপের সাহায্যে অপারেশন চালানো হতে পারে। অন্তত তেমনটাই মনে করছেন সেনা ও গোয়েন্দা আধিকারিকরা। বৈসরন ভ্যালি অত্যন্ত দুর্গম। ঘন পাইনের জঙ্গলের ভিতরে কাজ করে না কোনও নেটওয়ার্ক।   সেখানে বিশেষভাবে সক্রিয় এই অ্যাপ। ইন্টারনেট ছাড়াও অবিরাম সংযোগ বজার রাখা যাবে।

মনে করা হচ্ছে, অপারেশনের সময়েও জঙ্গিরা নিজেদের মধ্যে কথা চালিয়ে গিয়েছিল। সেক্ষেত্রে এই অ্যাপ ব্যবহার করেছিল জঙ্গিরা। যে সময়ে ঘটনা ঘটেছে, বৈসরন ভ্যালিতে ঢোকার মুখের রাস্তায় পর্যটকদের পাশাপাশি, সাধারণ স্থানীয় ব্যবসায়ীরাও ছিলেন। ২০ মিনিট ধরে অপারেশন চালিয়েছিল জঙ্গিরা। কিন্তু পুলিশ বা সেনাবাহিনীর তরফ থেকে কোনও প্রত্যাঘাত আসার কোনও ভয় ছিল না তাদের। কারণ তাদের আরেকটা টিম সমানে পুলিশ ও সেনাবাহিনীর মুভেমেন্টের ওপর নজর রাখছিল। সেই খবর তাদের কাছে দেওয়া হচ্ছিল। তাতেই নিশ্চিন্তে অপারেশ চালিয়ে গিয়েছে তারা। আর সেই সমস্ত কথোপকথন তারা চালিয়ে গিয়েছে এই সুনির্দিষ্ট অ্যাপের সাহায্যেই। সাধারণ মানুষ যে ধরনের অ্যাপ ব্যবহার করে যোগাযোগ করে থাকেন, তা করে থাকলে তথ্য তদন্তকারীদের হাতে চলে আসত। আর সেটা এড়াতেই বিশেষ অ্যাপ ব্যবহার করেছে জঙ্গিরা। অন্তত তেমনটাই মনে করছেন তদন্তকারীরা।

দ্বিতীয় আরেকটি বিষয় হতে পারে, হিউম্যান নেটওয়ার্ক ব্যবহার করে থাকতে পারে জঙ্গিরা। তবে এটা অসম্ভব বলেই মনে করছে সেনাবাহিনী ও গোয়েন্দাদের একাংশ। কারণ হিউম্যান নেটওয়ার্ক ব্যবহার করা হলে, একটি হিউম্যান চেইন তৈরি করতে বেশি সংখ্যক মানুষের প্রয়োজন। সেই সাপোর্ট ওই এলাকায় জঙ্গিদের নেই বলেই পুলিশের দাবি। এই সব কটি বিষয়কে এখন খতিয়ে দেখছেন সেনা আধিকারিকরা।

Follow Us
সকাল থেকেই তৃণমূল সাংসদের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী
সকাল থেকেই তৃণমূল সাংসদের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী
জল না পৌঁছলেও দিতে হয় জলকর, TMC পরিচালিত পৌরসভায় কী চলছে?
জল না পৌঁছলেও দিতে হয় জলকর, TMC পরিচালিত পৌরসভায় কী চলছে?
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল শিশুদের শৌচকর্মের মূর্তি, কেন?
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল শিশুদের শৌচকর্মের মূর্তি, কেন?
জাহাঙ্গিরের ঘোষণায় 'ছক' দেখছে এলাকার মানুষ, কী বলছেন?
জাহাঙ্গিরের ঘোষণায় 'ছক' দেখছে এলাকার মানুষ, কী বলছেন?
ঝুঁকেছেন 'পুষ্পা', জাহাঙ্গিরের অফিসের বাইরে পোস্টারে বিস্ফোরক অভিযোগ
ঝুঁকেছেন 'পুষ্পা', জাহাঙ্গিরের অফিসের বাইরে পোস্টারে বিস্ফোরক অভিযোগ
তৃণমূলে এবার 'বিদ্রোহী' ফিরহাদ? কী বললেন হাকিম সাহেব?
তৃণমূলে এবার 'বিদ্রোহী' ফিরহাদ? কী বললেন হাকিম সাহেব?
বক্তৃতা দিতে দিতেই মঞ্চে পাপিয়ার কাছে এল বড় সুখবর
বক্তৃতা দিতে দিতেই মঞ্চে পাপিয়ার কাছে এল বড় সুখবর
নিরাপত্তা কমেছে অভিষেক-ফিরহাদদের, 'গুরুত্ব' বাড়ল কাকলির
নিরাপত্তা কমেছে অভিষেক-ফিরহাদদের, 'গুরুত্ব' বাড়ল কাকলির
নরেন্দ্রপুরে যুবককে 'খুনের চেষ্টা', জড়াল অনন্যা ঘনিষ্ঠর নাম
নরেন্দ্রপুরে যুবককে 'খুনের চেষ্টা', জড়াল অনন্যা ঘনিষ্ঠর নাম
ভোট থেকে সরেছেন, রক্ষাকবচ কি বহাল থাকল ফলতার 'পুষ্পা'-র?
ভোট থেকে সরেছেন, রক্ষাকবচ কি বহাল থাকল ফলতার 'পুষ্পা'-র?