Congress No Confidence Motion: স্পিকার ওম বিড়লার বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব আনবে কংগ্রেস, তৃণমূল কী সমর্থন জানাবে?

Rahul Gandhi Vs Om Birla: স্পিকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছেন এই অভিযোগেই কংগ্রেস লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয়। আজকের বৈঠকে কংগ্রেসের এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ ইন্ডিয়া জোটের বাকি সদস্যরাও।

Congress No Confidence Motion: স্পিকার ওম বিড়লার বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব আনবে কংগ্রেস, তৃণমূল কী সমর্থন জানাবে?
ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 09, 2026 | 1:27 PM

নয়া দিল্লি: সংসদে আবার সুর চড়াচ্ছে বিরোধীরা। এবার লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)-র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত বিরোধী ইন্ডিয়া জোটের (India Alliance)। আজ সকালে ইন্ডিয়া জোটের বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যেই অবস্থা প্রস্তাব আনার তোড়জোড় শুরু করেছে কংগ্রেস (Congress)। কিন্তু কী কারণে এই সিদ্ধান্ত?

কংগ্রেসের অভিযোগ, লোকসভায় রাহুল গান্ধী (Rahul Gandhi) বলতে না দেওয়ার প্রেক্ষিতেই এই পদক্ষেপ। লোকসভায় প্রাক্তন সেনাকর্তার একটি অপ্রকাশিত বই থেকে উদ্ধৃত করে বক্তব্য রাখতে চেয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা, কিন্তু তাঁকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি। কংগ্রেসের বক্তব্য, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বহু সময়ই বিভিন্ন বই এনে সংসদে নেহেরু-গান্ধী পরিবারকে আক্রমণ করেছেন। তখন তাঁকে বাধা দেওয়া হয়নি। তাহলে রাহুল গান্ধীকে কেন বলতে দেওয়া হল না?

স্পিকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছেন এই অভিযোগেই কংগ্রেস লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয়। আজকের বৈঠকে কংগ্রেসের এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ ইন্ডিয়া জোটের বাকি সদস্যরাও। জানা গিয়েছে, ৫০ জন সাংসদের স্বাক্ষরের প্রয়োজন এই অনাস্থা প্রস্তাব আনার জন্য। তাদের স্বাক্ষর প্রস্তাব ইতিমধ্যেই গৃহীত হয়েছে।

এই প্রস্তাবনায় তৃণমূল কংগ্রেস সমর্থন জানায় কি না, তাই-ই দেখার। তৃণমূল নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করেছে, সেই প্রস্তাবনায় কংগ্রেস সমর্থন জানাবে কি না, তা এখনও স্পষ্ট নয়।