AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi selfie: তাঁদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী, কারা এই উপজাতীয় দম্পতি?

PM Modi selfie: উপজাতি সম্প্রদায়ের এক দম্পতির সঙ্গে বিশেষ সেলফি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে, উপজাতি সম্প্রদায়ের পণ্যাদির একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেই প্রদর্শনীরই এক স্টলে সেলফি নিলেন প্রধানমন্ত্রী। কারা এই দম্পতি?

PM Modi selfie: তাঁদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী, কারা এই উপজাতীয় দম্পতি?
ধর্মদুরাই এবং ইজিলারাসির সঙ্গে সেলফি প্রধানমন্ত্রী মোদীরImage Credit: TV9 Bangla
| Updated on: Nov 15, 2024 | 2:53 PM
Share

পটনা: উপজাতি সম্প্রদায়ের এক দম্পতির সঙ্গে বিশেষ সেলফি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (১৫ নভেম্বর), ‘জনজাতীয় গৌরব দিবস’ উদযাপনে বিহারের জামুইয়ে এসেছেন প্রধানমন্ত্রী। সেখানে, উপজাতি সম্প্রদায়ের পণ্যাদির একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেই প্রদর্শনীরই এক স্টলে নিজেদের পণ্য ভাণ্ডার সাজিয়ে বসেছিলেন ধর্মদুরাই এবং ইজিলারাসি। তামিলনাড়ুর আরিয়ালুর জেলা থেকে এসেছেন তাঁরা। ইরুলা উপজাতির এই দম্পতির সঙ্গেই সেলফি তোলেন প্রধানমন্ত্রী মোদী।

জামুইয়ের জনজাতীয় গৌরব দিবসের অনুষ্ঠানে, আদিবাসী সম্প্রদায়ের পণ্যাদির সমস্ত স্টলগুলি ঘুরে দেখছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই সময়ই ধর্মদুরাই এবং ইজিলারাসি তাঁর সঙ্গে সেলফি তোলার অনুরোধ জানান। প্রধানমন্ত্রীও হাসিমুখে তাঁদর আবদার মেটান। প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার পর, ইরুলা উপজাতির এই দম্পতি জানিয়েছেন, ‘আমরা রোমাঞ্চিত’।

এদিন সকালেই বিহারের জামুইয়ে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের সূচনা করেন তিনি। আদিবাসী নৃত্য-বাদ্যর মাধ্যমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে জামুইয়ে বিরসা মুণ্ডার একটি মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এদিন তিনি এই অঞ্চলের উন্নয়নের জন্য বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন। সব মিলিয়ে এই সকল প্রকল্পের জন্য ৬,৬৪০ কোটি টাকা খরচ হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিটও প্রকাশ করেন।

Follow Us
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
বাংলার এই মাঠেই বারবার ফিরে আসেন প্রধানমন্ত্রী মোদী, কেন?
বাংলার এই মাঠেই বারবার ফিরে আসেন প্রধানমন্ত্রী মোদী, কেন?
পাইলট কারের চালক দেখেছিল সবটা, NIA আধিকারিকরা কী জানতে পারলেন?
পাইলট কারের চালক দেখেছিল সবটা, NIA আধিকারিকরা কী জানতে পারলেন?
ভোটমুখী বাংলায় আবার আসছেন প্রধানমন্ত্রী মোদী, কোথায় রোড শো করবেন?
ভোটমুখী বাংলায় আবার আসছেন প্রধানমন্ত্রী মোদী, কোথায় রোড শো করবেন?
প্রচারে বেরিয়ে কাজল শেখকে জেতানোর আবেদন অনুব্রত মণ্ডলের
প্রচারে বেরিয়ে কাজল শেখকে জেতানোর আবেদন অনুব্রত মণ্ডলের