AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ECI: ভোট এলেই জেল থেকে অপরাধীদের ছাড়ার অভিযোগ, বড় পদক্ষেপ কমিশনের

West Bengal assembly election: ১৯৯১ ব্যাচের আইপিএস নটরাজন রমেশ বাবুকে কারা দফতরের ডিজি করার কারণ নিয়েও আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, নটরাজন রমেশ বাবু কি কমিশনের গুড বুকে বরাবর থাকেন? ২০১৯ সালের লোকসভা ভোট পর্বে বিধাননগরের পুলিশ কমিশনার হিসাবে নটরাজন রমেশ বাবুকেই দায়িত্ব দিয়েছিল কমিশন। এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কারা দফতরের ডিজির দায়িত্ব দেওয়া হল তাঁকে।

ECI: ভোট এলেই জেল থেকে অপরাধীদের ছাড়ার অভিযোগ, বড় পদক্ষেপ কমিশনের
নটরাজন রমেশ বাবুকে কারা দফতরের ডিজি করা হলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 16, 2026 | 1:33 PM
Share

কলকাতা: নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার কয়েকঘণ্টার মধ্যে রাজ্যে পুলিশ-প্রশাসনে একাধিক বদলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মুখ্যসচিবকে বদলানো নিয়ে সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে কমিশনের আর একটি সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারা দফতরের ডিজি পদেও নিয়োগ করল কমিশন। কারা দফতরের ডিজি হিসেবে নটরাজন রমেশ বাবুকে নিয়োগ করেছে। ভোট পর্বে কখনও কারা প্রশাসন, কারা দফতর বদল করতে পদক্ষেপ করেনি নির্বাচন কমিশন। হঠাৎ এবার কারা দফতরের ডিজি পদে কমিশন নিজে থেকে কেন কাউকে নিয়োগ করল?

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পিছনে একাধিক কারণ সামনে আসছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যের কারা দফতরের ডিজি ছিলেন সিদ্ধিনাথ গুপ্তা। নির্ঘণ্ট ঘোষণার পরই সিদ্ধিনাথ গুপ্তাকে রাজ্য পুলিশের ডিজি করার সিদ্ধান্ত নেয় কমিশন। স্বাভাবিকভাবেই কারা দফতরের ডিজির পদ খালি হয়। সেখানে কাউকে নিয়োগ করতে হত। প্রশাসনিক মহল বলছে, ভোট পর্বে এর আগে কারা দফতরে পদক্ষেপ করেনি কমিশন। তারা চাইলে কারা দফতরের ডিজি পদে নিজে থেকে কাউকে নিয়োগ না করলেও পারত। সেক্ষেত্রে রাজ্য সরকার কারা দফতরের ডিজি পদে নিয়োগ করত। তাহলে কমিশন নিজে থেকে কেন কারা দফতরের ডিজি পদে নিয়োগ করল?

জানা গিয়েছে, কমিশনের কাছে কারা দফতর নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে।কারণ, ভোট এলেই জেল থেকে অনেক অপরাধীকে ছেড়ে দেওয়া হয় বলে গত কয়েকটি ভোটে অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের কাছেও সেই বিষয়ে নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে। কয়েকদিন আগে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এসেছিল। তাদের কাছেও তা নিয়ে অভিযোগ জমা পড়েছে। সেই কথা উল্লেখ করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও। সেই কারণেই কি কারা দফতরের ডিজি নিয়ে পদক্ষেপ করল কমিশন? এই নিয়ে চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।

আবার ১৯৯১ ব্যাচের আইপিএস নটরাজন রমেশ বাবুকে কারা দফতরের ডিজি করার কারণ নিয়েও আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, নটরাজন রমেশ বাবু কি কমিশনের গুড বুকে বরাবর থাকেন? ২০১৯ সালের লোকসভা ভোট পর্বে বিধাননগরের পুলিশ কমিশনার হিসাবে নটরাজন রমেশ বাবুকেই দায়িত্ব দিয়েছিল কমিশন। এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কারা দফতরের ডিজির দায়িত্ব দেওয়া হল তাঁকে।

Follow Us