AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: পা ছুঁয়ে প্রণাম করলেন অনন্ত-রাধিকা, নবদম্পতিকে আশীর্বাদ প্রধানমন্ত্রীর, কী উপহার দিলেন?

Anant Ambani-Radhika Merchant Wedding: মুকেশ অম্বানীকেও জড়িয়ে ধরতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। বেশ কিছুক্ষণ অনুষ্ঠানে সামিল হন প্রধানমন্ত্রী। ইশা ও আকাশ অম্বানীর মাঝেও বসে থাকতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীকে।

PM Narendra Modi: পা ছুঁয়ে প্রণাম করলেন অনন্ত-রাধিকা, নবদম্পতিকে আশীর্বাদ প্রধানমন্ত্রীর, কী উপহার দিলেন?
প্রধানমন্ত্রী মোদীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন অনন্ত-রাধিকা।Image Credit: Twitter
| Updated on: Jul 14, 2024 | 7:12 AM
Share

মুম্বই: বিয়েতে আসতে পারেননি, তবে নবদম্পতিকে আশীর্বাদ করতে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিল্পপতি মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের পর “শুভ আশীর্বাদ” অনুষ্ঠানে তাদের আশীর্বাদ দিতে যান প্রধানমন্ত্রী মোদী। নবদম্পতিকে উপহারও দেন প্রধানমন্ত্রী।

বিয়েতে আমন্ত্রণ পেলেও, ব্যস্ততার কারণে যেতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বিয়ের পরেরদিন, শনিবার শুভ আশীর্বাদ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। নীতা অম্বানীকে দেখা যায়, তাঁকে স্বাগত জানিয়ে ভিতরে নিয়ে আসতে। মঞ্চে উঠতেই অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্ট প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন। তাদের আশীর্বাদ করেন প্রধানমন্ত্রী মোদী। একইসঙ্গে বড় আকারের উপহারও দেন। একটি উপহারে ভগবানের ছবি ছিল, অপর উপহারে কী ছিল, তা জানা যায়নি।

মুকেশ অম্বানীকেও জড়িয়ে ধরতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। বেশ কিছুক্ষণ অনুষ্ঠানে সামিল হন প্রধানমন্ত্রী। ইশা ও আকাশ অম্বানীর মাঝেও বসে থাকতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীকে।

নবদম্পতিকে উপহার প্রধানমন্ত্রী মোদীর।

গত ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়েছেন অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্ট। বিয়ের আগে প্রায় এক সপ্তাহ ধরে চলছিল প্রাক-বিবাহ নানা অনুষ্ঠান। শুক্রবার বিয়েতে বসেছিল চাঁদের হাট। বিগ বি, শাহরুখ-সলমন, প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোনের মতো বলিউড তারকাদের থেকে শুরু করে কিম কার্দাশিয়ান, জন সিনা, নিক জোনাসের মতো হলিউডের তারকারা যেমন এসেছিলেন, তেমনই প্রাক্তন ব্রিটিশ প্রেসিডেন্ট বরিস জনসন, টনি ব্লেয়ার থেকে শুরু করে  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, লালু প্রসাদ যাদব সহ দেশ-বিদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?