AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi-Sukhbir Singh Badal: সুখবীর সিং বাদলের উপরে হামলায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী মোদী, খোঁজ নিলেন ফোন করে

Sukhbir Singh Badal Attacked: ছুরিকাহত হয়েছেন পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। তাঁর উপরে এই হামলার খবর শুনেই উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী সুখবীর সিং বাদলের স্বাস্থ্য নিয়ে ফোন করে খোঁজ নিয়েছেন। 

PM Modi-Sukhbir Singh Badal: সুখবীর সিং বাদলের উপরে হামলায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী মোদী, খোঁজ নিলেন ফোন করে
সুখবীর বাদলের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মোদী।Image Credit: PTI
| Updated on: Aug 13, 2026 | 6:34 PM
Share

নয়া দিল্লি: অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের উপরে হামলা। ছুরিকাহত হয়েছেন পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। তাঁর উপরে এই হামলার খবর শুনেই উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী সুখবীর সিং বাদলের স্বাস্থ্য নিয়ে ফোন করে খোঁজ নিয়েছেন।

আজ, বৃহস্পতিবার (১৩ অগস্ট) মহারাষ্ট্রের নন্দেদে পঞ্জাবের অকালি দলের নেতা সুখবীর সিং বাদলের উপরে হামলা হয়। এক নিহঙ্গ শিখ সুখবীর সিং বাদলের উপরে কৃরপান দিয়ে হামলা করে। তাঁর পেটেই আঘাত করার লক্ষ্য ছিল হামলাকারীর। তবে কোনওমতো তিনি রক্ষা পান। কৃরপানের আঘাত লাগে সুখবীর সিং বাদলের হাতে। তাঁর নিরাপত্তারক্ষীও আহত হন সুখবীরকে বাঁচাতে গিয়ে।

তড়ঘড়ি নন্দেদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সুখবীর সিং বাদলকে।   সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, সুখবীর সিং বাদলের উপরে হামলার খবর পেতেই তাঁর স্ত্রী হরসিমরত কৌর বাদলকে ফোন করেন প্রধানমন্ত্রী, খোঁজ নেন সুখবীর সিং বাদলের স্বাস্থ্য সম্পর্কে। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।

প্রসঙ্গত, আগামী বছর পঞ্জাব বিধানসভা নির্বাচন। তার আগে ফের একবার বিজেপি ও শিরোমণি অকালি দলের জোটের জল্পনা তৈরি হয়েছে। দুই দশকের বেশি সময় ধরে জোটসঙ্গী ছিল বিজেপি ও অকালি দল। ২০২০ সালের সেপ্টেম্বরে তারা জোট ভেঙে বেরিয়ে যায় কেন্দ্রের আনা তিনটি কৃষি আইনের বিরোধিতা করে। এরপর ২০২২ সালে পঞ্জাব বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দুই দল আলাদাভাবে লড়াই করে।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা