AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: রামমন্দির উদ্বোধনের আগে দক্ষিণ ভারত সফরে প্রধানমন্ত্রী মোদী, কী সূচি রয়েছে?

PM Modi's visit: আজ, মঙ্গলবার দু-দিনের দক্ষিণ ভারত সফরে যাচ্ছেন তিনি। মূলত, দু-দিনের সফরে অন্ধ্র প্রদেশ ও কেরল যাবেন প্রধানমন্ত্রী। একাধিক প্রকল্পের উদ্বোধনেই তাঁর এই সফর বলে পিএমও সূত্রে খবর। পাশাপাশি অন্ধ্র প্রদেশে শিক্ষানবিশদের সঙ্গে আলাপচারিতা করবেন এবং কেরলের গুরুভায়ুর মন্দিরে পুজো দেওয়ার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর।

PM Narendra Modi: রামমন্দির উদ্বোধনের আগে দক্ষিণ ভারত সফরে প্রধানমন্ত্রী মোদী, কী সূচি রয়েছে?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।
| Updated on: Jan 16, 2024 | 8:47 AM
Share

নয়া দিল্লি: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে আজ, মঙ্গলবার দু-দিনের দক্ষিণ ভারত সফরে যাচ্ছেন তিনি। মূলত, দু-দিনের সফরে অন্ধ্র প্রদেশ (Andhra POradesh) ও কেরল (Kerala) যাবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। একাধিক প্রকল্পের উদ্বোধনেই তাঁর এই সফর বলে পিএমও সূত্রে খবর। পাশাপাশি অন্ধ্র প্রদেশে শিক্ষানবিশদের সঙ্গে আলাপচারিতা করবেন এবং কেরলের গুরুভায়ুর মন্দিরে পুজো দেওয়ার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর।

পিএমও সূত্রে খবর, দু-দিনের দুই সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রথমে তিনি অন্ধ্র প্রদেশে যাবেন। সেখানে লীপকাশীর বীরভদ্র মন্দির দর্শন করবেন প্রধানমন্ত্রী। তারপর ন্যাশনাল অ্যাকাডেমি অফ কাস্টমস এবং পরোক্ষ কর ও নারকোটিক্স-এর নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন। রাজস্ব পরিষেবার শুল্ক ও অপ্রত্যক্ষ কর বিভাগের ৭৪ ও ৭৫ তম ব্যাচের শিক্ষানবিশ আধিকারিকদের সঙ্গে আলাপচারিতাও করবেন প্রধানমন্ত্রী। এছাড়া ভুটানের রয়্যাল সিভিল সার্ভিসের শিক্ষানবিশ আধিকারিকদের সঙ্গেও মত বিনিময় করতে পারেন তিনি।

অন্ধ্র প্রদেশ থেকে বুধবার কেরলে পৌঁছবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে প্রথমে গুরুভায়ুর ও থঅরিপ্রয়ার রাধেশ্যাম মন্দিরে পুজো দেওয়ার কথাও রয়েছে তাঁর। তারপর কোচিতে বন্দর, জাহাজ ও জলপথের বেশ কয়েকটি পরিকাঠামো প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রায় ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বন্দর শহরের এই সমস্ত পরিকাঠামোগত প্রকল্পগুলির শিলান্যাস বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.