AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC Champions Trophy: রোহিতদের জয়ে উচ্ছ্বসিত মোদী-শাহ-মমতা

ICC Champions Trophy: রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। অধিনায়কোচিত ইনিংস খেলেছেন রোহিত শর্মা। রবীন্দ্র জাডেজার ব্যাট থেকে উইনিং রান আসার পরই দেশজুড়ে উৎসব শুরু হয়।

ICC Champions Trophy: রোহিতদের জয়ে উচ্ছ্বসিত মোদী-শাহ-মমতা
ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়
| Updated on: Mar 09, 2025 | 10:48 PM
Share

নয়াদিল্লি: ১২ বছর পর আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের দখলে। রবিবার রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডকে হারাতেই দেশজুড়ে উৎসব শুরু হয়েছে। ভারতীয় টিমের এই জয়ের জন্য শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। অধিনায়কোচিত ইনিংস খেলেছেন রোহিত শর্মা। নিউজিল্যান্ড প্রথম ব্যাট করে ২৫১ রান তোলে। এক ওভার বাকি থাকতেই জিতে যায় ভারত। এর আগে শেষবার ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। এদিন রবীন্দ্র জাডেজার ব্যাট থেকে উইনিং রান আসার পরই দেশজুড়ে উৎসব শুরু হয়েছে।

ভারতীয় ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “অসাধারণ ফল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেশে আনায় আমাদের ক্রিকেট টিমের জন্য গর্বিত। গোটা টুর্নামেন্টে অসাধারণ খেলেছে।” টুর্নামেন্টে সবক্ষেত্রে অসাধারণ প্রদর্শনীর জন্য রোহিতদের শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রীর মতো ভারতের ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজের এক্স হ্যান্ডলে রোহিতদের ছবি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানান। এই জয় ইতিহাস রচনা করল বলে লেখেন শাহ।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য রোহিতদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতীয়দের জন্য গর্বের মুহূর্ত বলে বর্ণনা করেন তিনি।

Follow Us
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?