AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Puri Jagannath Temple: ভক্তদের জন্য বন্ধ পুরীর জগন্নাথ মন্দিরের দরজা! ঢুকছে বড় বড় যন্ত্র, কী হচ্ছে ভিতরে?

Puri Jagannath Temple: শনিবার, ২১ সেপ্টেম্বর থেকেই বন্ধ মন্দির। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সমীক্ষা চলবে। ততদিন ভক্তরা মন্দিরে যেতে পারবেন না।

Puri Jagannath Temple: ভক্তদের জন্য বন্ধ পুরীর জগন্নাথ মন্দিরের দরজা! ঢুকছে বড় বড় যন্ত্র, কী হচ্ছে ভিতরে?
পুরী জগন্নাথ মন্দির।Image Credit: Getty Image
| Updated on: Sep 22, 2024 | 8:45 AM
Share

ভুবনেশ্বর: পুণ্যার্থীদের জন্য় গুরুত্বপূর্ণ খবর। বন্ধ থাকছে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। আগামী সোমবার, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পুরীর মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে যারা এখন পুরীর জগন্নাথ মন্দিরে দর্শন করতে গিয়েছেন, তারা চরম বিপাকে পড়ছেন।

কেন হঠাৎ বন্ধ পুরীর জগন্নাথ মন্দির?

বহু দশক পর খুলেছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা। চলছে রত্ন ভাণ্ডারের সমীক্ষা। এবার রত্ন ভাণ্ডারের টেকনিক্যাল সমীক্ষার জন্যই সাধারণ মানুষের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার, ২১ সেপ্টেম্বর থেকেই বন্ধ মন্দির। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সমীক্ষা চলবে। ততদিন ভক্তরা মন্দিরে যেতে পারবেন না। সরকারের তরফেই কড়া নির্দেশ দেওয়া হয়েছিল যে রত্ন ভাণ্ডারের সমীক্ষা চলাকালীন যেন সাধারণ মানুষ মন্দিরে না ঢোকেন। সেই কারণেই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত।

তবে সর্বক্ষণই যে মন্দির বন্ধ থাকছে, এমন নয়। শুধু সমীক্ষার সময়টুকুই মন্দির বন্ধ রাখা হবে। মন্দির কর্তপক্ষের তরফে জানানো হয়েছে, দুপুর ১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত জগন্নাথ মন্দির বন্ধ থাকবে।

রত্ন ভাণ্ডার পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান বিচারপতি (অবসরপ্রাপ্ত) বিশ্বনাথ রথ জানান, টেকনিক্যাল সমীক্ষার জন্য সাময়িকভাবে মন্দির বন্ধ রাখা হচ্ছে। হায়দরাবাদের এনজিআরআই থেকে বিশেষ মেশিন ও র‌্যাডার আনা হয়েছে। রত্ন ভাণ্ডারের ভিতর ও বাইরের অংশের জিপিএস সমীক্ষা করা হবে।

জানা গিয়েছে, পুরীর মন্দির কর্তৃপক্ষের তরফে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া-র ডিরেক্টর জেনারেলকে চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে অনুরোধ করা হয়েছিল যে দ্রুত যেন রত্ন ভাণ্ডার সমীক্ষার কাজ শেষ করা হয়, কারণ সামনেই কার্তিক মাস। জগন্নাথ দেবের পুজো উপলক্ষে ভক্তদের ভিড় বাড়বে। তখন সমীক্ষা হলে, সমস্যা হবে দুই পক্ষেরই।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী