AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul-Modi: রবিতে জোর টক্কর, মুম্বইয়ে ইন্ডিয়া জোটের মেগা র‌্যালিতে রাহুল, দক্ষিণে পাল্টা চ্যালেঞ্জ মোদীর

Rahul-Modi: র‌্যালিতে হাজির থাকার কথা এনসিপি প্রধান শরদ পাওয়ার, শিবসেনার উদ্ধব ঠাকরে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আব্দুল্লাহর।

Rahul-Modi: রবিতে জোর টক্কর, মুম্বইয়ে ইন্ডিয়া জোটের মেগা র‌্যালিতে রাহুল, দক্ষিণে পাল্টা চ্যালেঞ্জ মোদীর
জোর চর্চা রাজনৈতিক মহলেImage Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 17, 2024 | 12:34 PM
Share

নয়া দিল্লি: ভোটের মুখে ইন্ডিয়া জোটের মেগা মিছিল। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার সমাপ্তি উপলক্ষে মুম্বইয়ে ইন্ডিয়া জোটের মেগা র‌্যালির আয়োজন করা হয়েছে। কংগ্রেসের আমন্ত্রনে সারা দেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও নজরে থাকবে ইন্ডিয়া জোটের নেতাদের ঐক্যের ছবি। র‌্যালিতে হাজির থাকার কথা এনসিপি প্রধান শরদ পাওয়ার, শিবসেনার উদ্ধব ঠাকরে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আব্দুল্লাহ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী কল্পনা সরেন। থাকবেন বাম নেতারাও।  

রাহুল গান্ধীর রাজনৈতিক কর্মসূচির মঞ্চে থাকবেন আম আদমি পার্টির নেতারাও। জানা যাচ্ছে এমনটাই। অরবিন্দ কেজরিওয়াল উপস্থিত থাকতে না পারলেও আপের তরফে হাজির থাকবেন সৌরভ ভরদ্বাজ। মুম্বইয়ের জনসভা থেকে ইন্ডিয়া জোটের যৌথ প্রচার কর্মসূচির রূপরেখাও ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে। 

অন্যদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের মেগা র‍্যালির দিনই দক্ষিণ ভারত থেকে এনডিএ ঐক্যের ছবি তুলে ধরে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনই ফের এক মঞ্চে দেখা যাবে প্রধানমন্ত্রী এবং চন্দ্রবাবু নাইডু। মঞ্চে থাকার কথা জনসেনা পার্টির পবন কল্যাণও। অন্ধ্রপ্রদেশের পালান্দু জেলায় প্রধানমন্ত্রী এবং চন্দ্রবাবুর এই মেগা র‌্যালি হতে চলেছে। গত কয়েকদিন ধরেই দক্ষিণের রাজ্যে একের পর এক সভা করছেন প্রধানমন্ত্রী। এদিনও দিনভর একাধিক কর্মসূচী অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায়। সোমবার সভা তামিলনাড়ু এবং কেরলে। প্রসঙ্গত, ইতিমধ্যেই দু’দফায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। প্রায় ৬০ শতাংশ আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে পদ্ম শিবির। বারাণসী থেকে লড়ছেন খোদ নরেন্দ্র মোদী। অন্যদিকে দু’দফায় প্রার্থী ঘোষণা করে ফেলেছে কংগ্রেসও। গোটা দেশে ভোট শুরু হতে চলেছে আগামী ১৯ এপ্রিল। শেষ দফায় ভোট ১ জুন। সাত দফায় ভোট হতে চলেছে উত্তর প্রদেশ, বাংলা, বিহারে। ফল ঘোষণা ৪ জুন। 

Follow Us