AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BAPS: রাখিবন্ধনে মহারাষ্ট্রের রাজ্যপালকে রাখি পাঠালেন BAPS-র মহন্ত স্বামী মহারাজ

BAPS Raksha Bandhan: রাখিবন্ধনের এই বিশেষ দিনে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন BAPS-র তীর্থস্বরূপ স্বামী। মহন্ত স্বামী মহারাজের আশীর্বাদধন্য রাখি গ্রহণ করেন মহারাষ্ট্রের রাজ্যপাল। পাশাপাশি তাঁর প্রতি মহন্ত স্বামী মহারাজের আন্তরিক শুভেচ্ছাও পৌঁছে দেওয়া হয়।

BAPS: রাখিবন্ধনে মহারাষ্ট্রের রাজ্যপালকে রাখি পাঠালেন BAPS-র মহন্ত স্বামী মহারাজ
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ।Image Credit: TV9 বাংলা
| Updated on: Aug 28, 2026 | 5:45 PM
Share

মুম্বই: রাখি বন্ধনের পবিত্র দিনে মহারাষ্ট্রের রাজ্যপাল শ্রী জিষ্ণু দেব বর্মার হাতে পৌঁছে গেল ব্যাপস (BAPS)-এর আধ্যাত্মিক গুরু পরমপূজ্য মহন্ত স্বামী মহারাজের আশীর্বাদধন্য রাখি। ব্যাপস স্বামীনারায়ণ মন্দির, মুম্বইয়ের তীর্থস্বরূপ স্বামী রাজ্যপালের হাতে এই রাখি পরিয়ে দেন এবং মহন্ত স্বামী মহারাজের আশীর্বাদ ও শুভেচ্ছা পৌঁছে দেন।

রাখিবন্ধনের এই বিশেষ দিনে মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন BAPS-র তীর্থস্বরূপ স্বামী। মহন্ত স্বামী মহারাজের আশীর্বাদধন্য রাখি গ্রহণ করেন মহারাষ্ট্রের রাজ্যপাল। পাশাপাশি তাঁর প্রতি মহন্ত স্বামী মহারাজের আন্তরিক শুভেচ্ছাও পৌঁছে দেওয়া হয়।

BAPS-এর বিভিন্ন আধ্যাত্মিক ও জনসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা। সমাজের কল্যাণে BAPS যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তারও ভূয়সী প্রশংসা করেন তিনি। BAPS-এর বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের প্রতি নিজের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজ্যপাল। মহন্ত স্বামী মহারাজের আশীর্বাদ গ্রহণ করে তিনি আনন্দ প্রকাশ করেন এবং তাঁর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

রাখিবন্ধনের মতো পবিত্র উৎসবে এই সাক্ষাৎ আধ্যাত্মিকতা, মানবসেবা এবং সামাজিক সম্প্রীতির এক সুন্দর বার্তা বহন করছে।

Follow Us