AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Embassy Advisory: ‘এক্ষুণি চলে আসুন’, সীমান্তে যাওয়া সম্পূর্ণ বারণ, ভারতীয়দের জন্য জারি হল সতর্কতা

Indian Citizens Safety Alert: দূতাবাসের তরফে ভারতীয়দের সতর্ক করে বলা হয়েছে যে তারা যেন দূতাবাসের সঙ্গে আগে পরামর্শ না করে, কোনওভাবেই আন্তর্জাতিক স্থল সীমান্তে না যান। এর আগে গতকালই ভারতীয় দূতাবাসের তরফে সতর্কবার্তা জারি করে বলা হয়েছিল যে ৪৮ ঘণ্টা যে যেখানে রয়েছেন, সেখানেই যেন থাকেন।

Indian Embassy Advisory: 'এক্ষুণি চলে আসুন', সীমান্তে যাওয়া সম্পূর্ণ বারণ, ভারতীয়দের জন্য জারি হল সতর্কতা
ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কতা জারি।Image Credit: PTI
| Updated on: Apr 08, 2026 | 1:03 PM
Share

তেহরান: যুদ্ধ থামছে, তবুও ভারতীয়দের সতর্ক করল দূতাবাস। ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কতা জারি করল তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস (Indian Embassy)। ইরানে এখনও যে সকল ভারতীয়রা এখনও বসবাস করছেন, তাদের দ্রুত দেশ ছেড়ে চলে আসতে বলা হল। হঠাৎ কোনও জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে, সাহায্যের জন্য হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে।

তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে অ্যাডভাইসরিতে বলা হয়েছে, “৭ এপ্রিলের অ্যাডভাইসরি ও সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে বলা হচ্ছে ইরানে এখনও যে সকল ভারতীয়রা বসবাস করছেন, তাদের পরামর্শ দেওয়া হচ্ছে যে অবিলম্বে ইরান ছেড়ে চলে আসতে। দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে, তাদের দেওয়া রুট ব্যবহার করে ইরান থেকে বেরিয়ে আসুন।”

দূতাবাসের তরফে ভারতীয়দের সতর্ক করে বলা হয়েছে যে তারা যেন দূতাবাসের সঙ্গে আগে পরামর্শ না করে, কোনওভাবেই আন্তর্জাতিক স্থল সীমান্তে না যান। এর আগে গতকালই ভারতীয় দূতাবাসের তরফে সতর্কবার্তা জারি করে বলা হয়েছিল যে ৪৮ ঘণ্টা যে যেখানে রয়েছেন, সেখানেই যেন থাকেন। আজও অ্যাডভাইসরি জারি করে বলা হয়েছে যে সমস্ত ইলেকট্রিক, মিলিটারি সামগ্রী যন্ত্র যেন এড়িয়ে চলা হয়। বহুতলের উপরের তলগুলিকেও এড়িয়ে যেতে বলা হয়েছে।

Follow Us