AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RSS Coordination Meeting: BJP-সহ ৩২টি সংগঠনকে নিয়ে এবার ৩ দিনের ‘বড়’ বৈঠকে বসছে RSS

RSS Coordination Meeting in Visakhapatnam: বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও কীভাবে বাড়ানো যায়, তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। দীর্ঘদিন ধরে সামাজিক ক্ষেত্রে কাজ করা সংগঠনগুলির কাজের পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও ৩ দিনের বৈঠকে মত বিনিময় হবে বলে RSS সূত্রে খবর।

RSS Coordination Meeting: BJP-সহ ৩২টি সংগঠনকে নিয়ে এবার ৩ দিনের 'বড়' বৈঠকে বসছে RSS
RSS প্রধান মোহন ভাগবত (ফাইল ফোটো)
| Updated on: Aug 10, 2026 | 6:59 PM
Share

বিশাখাপত্তনম: এবার বৈঠকে বসছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS)-র আদর্শে অনুপ্রাণিত ৩২টি সংগঠন। আগামী ১৯ থেকে ২১ অগস্ট অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের গুডিলোভায় বসছে RSS-র অখিল ভারতীয় সমন্বয় বৈঠক। তিন দিনের এই বৈঠক ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। বৈঠকে অংশ নেবেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

প্রতি বছরই এই বৈঠকের আয়োজন করে RSS। সংগঠনের তরফে জানানো হয়েছে, এবারের বৈঠকে ৩২টি সংগঠনের অখিল ভারতীয় সভাপতি, সাধারণ সম্পাদক এবং নির্বাচিত পদাধিকারীরা অংশ নেবেন। নিজেদের কাজের পর্যালোচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও পরামর্শও তুলে ধরবেন তাঁরা।

কী কী নিয়ে আলোচনা হবে?

তিন দিনের এই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে দেশের বর্তমান পরিস্থিতি। RSS-র তরফে জানানো হয়েছে, জনসংখ্যার ভারসাম্যহীনতা, নেশামুক্তি, যুব সমাজের মধ্যে সচেতনতা তৈরি, ‘পঞ্চ পরিবর্তন’-র বাস্তবায়ন এবং উন্নয়নের ভারতীয় ধারণা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি জনকল্যাণ এবং নীতিগত বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হবে।

শুধু আলোচনা নয়, বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও কীভাবে বাড়ানো যায়, তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। দীর্ঘদিন ধরে সামাজিক ক্ষেত্রে কাজ করা সংগঠনগুলির কাজের পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও মত বিনিময় হবে বলে RSS সূত্রে খবর।

বৈঠকে থাকবেন RSS-র সরসংঘচালক মোহন ভাগবত এবং সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে। এছাড়াও সমস্ত সহ-সরকার্যবাহ এবং অখিল ভারতীয় কার্যবিভাগ প্রমুখদের উপস্থিত থাকার কথা। এই বৈঠকে অংশ নেবে RSS-এর সঙ্গে যুক্ত একাধিক গুরুত্বপূর্ণ সংগঠন। তালিকায় রয়েছে ভারতীয় মজদুর সংঘ, ভারতীয় কিষাণ সংঘ, ভারতীয় জনতা পার্টি (BJP), বিশ্ব হিন্দু পরিষদ (VHP), অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP), সক্ষম এবং রাষ্ট্র সেবিকা সমিতি-সহ মোট ৩২টি সংগঠন।

RSS-র অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর জানিয়েছেন, জাতীয় স্বার্থে সামাজিক ক্ষেত্রে বর্তমান কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করাই এই বৈঠকের অন্যতম লক্ষ্য।

Follow Us