AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ritabrata Banerjee: ‘বিভাস ও তৌসিফের দায়িত্ব আমি নিতে পারব না’, সাফ জানিয়ে দিলেন ঋতব্রত

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদ জানিয়ে যখন কালীঘাট শিবির সাংবাদিক বৈঠক করছিল, তখন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়ের পাশে দেখা যায় বসিরহাটের বিধায়ক তৌসিফ রহমান, মেটিয়াবুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লা ও বারুইপুপ-পূর্বের বিধায়ক বিভাস সর্দারকে। ব্যানার নিয়ে হাঁটতেও দেখা যায় তাঁদের।

Ritabrata Banerjee: 'বিভাস ও তৌসিফের দায়িত্ব আমি নিতে পারব না', সাফ জানিয়ে দিলেন ঋতব্রত
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 10, 2026 | 7:52 PM
Share

কলকাতা: কালীঘাট শিবিরের সাংবাদিক বৈঠকে দেখা গিয়েছে ঋত-শিবিরের তিন বিধায়ককে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে কুণাল ঘোষদের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে তাঁদের। সোমবার দুপুরে এই ছবি সামনে আসার পর বড় বার্তা দিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদ জানিয়ে যখন কালীঘাট শিবির সাংবাদিক বৈঠক করছিল, তখন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়ের পাশে দেখা যায় বসিরহাটের বিধায়ক তৌসিফ রহমান, মেটিয়াবুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লা ও বারুইপুপ-পূর্বের বিধায়ক বিভাস সর্দারকে। পরে বিধানসভা চত্বরে ব্যানার নিয়ে যখন কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, তখনও দেখা যায় ঋত-শিবিরের বিধায়কদের। তাঁরা দাবি করেন, ঋত শিবিরে থাকলেও মমতার উপর হামলার প্রতিবাদ জানাবেন তাঁরা।

এই বিষয়ে প্রশ্ন করা হলে ঋতব্রত বলেন, “বিভাস সর্দার ও তৌসিফের দায়িত্ব আমি নিতে পারব না। আব্দুল খালেক মোল্লা দৃঢ়ভাবে আমাদের সঙ্গে আছে। সংখ্যাটা ৬৫। এর নীচে নামবে না।” ঋতব্রত আরও বলেন, “মনে হলে স্পিকার ডাকতে পারেন। ডাকলেই ৬৫ জন হাজির হয়ে যাবে।”

এদিন তৌসিফ রহমান এই প্রসঙ্গে দাবি করেছেন, মমতার ছবি না থাকলে ১০টা ভোটও পেতেন না। এ কথা শুনে ঋতব্রত বলেন, “তউসিফুর প্যারাট্রুপে নামা প্রার্থী। ওঁকে প্রশ্ন করুন, বসিরহাটের বিধায়ক টিকিট পেলেন না কেন? তৌসিফ ভালো করে বাংলা বলতে পারেন না, টিকিট পেলেন কীভাবে, বিদেশে কীসের ব্যবসা আছে?”

Follow Us