How To Fix Loose Jeans Waist: ভুল করে কোমর বড় জিনস প্যান্ট কিনে ফেললে, ফেরত নয়, এভাবে সঠিক সাইজ করে নিন
Jeans Fitting At Home: এটি সবচেয়ে সহজ এবং তাৎক্ষণিক সমাধান, যার জন্য অতিরিক্ত কিছু কেনারও প্রয়োজন নেই। জিন্সের বোতামটি সাধারণ নিয়মে না আটকে, পকেটের ঠিক পাশের প্রথম বেল্ট লুপের (Belt Loop) ভেতর দিয়ে প্রথমে গলিয়ে নিন। এরপর বোতামটি তার নির্দিষ্ট ঘরে আটকে দিন।

অনলাইনে কেনাকাটা করে বা ট্রায়াল না দিয়ে জিনসটি পরতে গিয়ে দেখলেন কোমরে আলগা? কোনও কারণে বড় সাইজের জিনস কেনা হয়ে গেলে আর দোকানে ফেরত ছোটানোর দরকার নেই। দর্জির কাছে না গিয়েও মাত্র কয়েক মিনিটে ঘরে বসে একদম নিজের মাপে ফিট করে নেওয়ার উপায় রয়েছে।
পছন্দের ডেনিম প্যান্টটি কোমরে বড় হলে তা শুধু লুক নষ্ট করে না, বরং বারবার ওপরের দিকে টেনে তোলার বিরক্তিও বাড়ায়। তবে কিছু সহজ স্মার্ট ‘লাইফহ্যাক’ জানা থাকলে মুহূর্তেই ভুল সাইজের জিনসকে বানিয়ে ফেলা যায় পারফেক্ট ফিট। কীভাবে?
এটি সবচেয়ে সহজ এবং তাৎক্ষণিক সমাধান, যার জন্য অতিরিক্ত কিছু কেনারও প্রয়োজন নেই। জিন্সের বোতামটি সাধারণ নিয়মে না আটকে, পকেটের ঠিক পাশের প্রথম বেল্ট লুপের (Belt Loop) ভেতর দিয়ে প্রথমে গলিয়ে নিন। এরপর বোতামটি তার নির্দিষ্ট ঘরে আটকে দিন। এতে নিমেষেই কোমরের ঝুল বা ঢিলেভাব ১ থেকে ২ ইঞ্চি কমে যাবে।
আজকাল অনলাইনে বা সাধারণ দোকানে খুব কম দামে ‘জিন্স বোতামে’র মতো পিন কিনতে পাওয়া যায়। এটি ব্যবহার করতে কোনও সেলাইয়ের প্রয়োজন হয় না। কোমরের যতটুকু অংশ লুজ মনে হচ্ছে, সেখানে নতুন এই পিনটি প্রেস করে আটকে দিন এবং মূল বোতামের মতো ব্যবহার করুন। প্রয়োজন শেষে পিনটি আবার খুলে অন্য জিনসেও ব্যবহার করা যায়।
পেছনের দিক থেকে কোমর বেশি ফাঁকা হয়ে থাকলে এই পদ্ধতি দারুণ কাজ করে। একটি জুতোর ফিতে (Shoelace) বা শক্ত ফিতা নিন। জিনসের পেছনের অংশের দুই বা তিনটি বেল্ট লুপের ভেতর দিয়ে ফিতেটি গলিয়ে শক্ত করে টেনে পেছনেই প্রজাপতি বাঁধনের (Bow tie) মতো বেঁধে নিন। ওভারসাইজড টি-শার্ট, শার্ট বা টপস গলিয়ে নিলে বাইরে থেকে এই বাঁধন একদমই দেখা যায় না।
যদি পার্মানেন্ট বা স্থায়ী কোনও সমাধান চান, তবে এই পদ্ধতি সেরা। জিনসের কোমরের বেল্টের ভেতরের অংশে (পিঠের দিকে) খুব সাবধানে দুটি ছোট ছিদ্র করুন। এবার ৩-৪ ইঞ্চির একটি চওড়া ইলাস্টিক নিয়ে সেফটি পিনের সাহায্যে ওই ছিদ্রের ভেতর দিয়ে গলিয়ে দিন। এরপর দুই প্রান্ত সেলাই করে দিন। ঠিক বাচ্চাদের প্যান্টের মতো এটিও কোমরের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে।
জিনসটি যদি ১০০% সুতি বা ডেনিম কাপড়ের হয়, তবে ধোওয়ার পদ্ধতি বদলে সেটিকে ছোট করা সম্ভব। জিনসটি কোনও ওয়াশিং মেশিনে কড়া গরম জলে ধুয়ে নিন অথবা ফোটানো গরম জলে ২০-৩০ মিনিট ডুবিয়ে রাখুন। এরপর ড্রায়ারে খুব বেশি আঁচে শুকিয়ে নিন বা কড়া রোদে শুকাতে দিন। এতে সুতি ডেনিমের তন্তু বা ফাইবারগুলো সংকুচিত (Shrink) হয়ে কোমরের মাপ ১ সাইজ পর্যন্ত ছোট হয়ে যায়। প্রথাগত লুজ জিনস কাটিং না করে ওপরের পদ্ধতিগুলো ব্যবহার করলে জিন্সের আসল শেপ নষ্ট হয় না এবং প্রয়োজন অনুযায়ী আবার আগের মাপে ফিরিয়ে আনা যায়।
