AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টিকা নিয়ে সরকারের সঙ্গে চুক্তি করবে সেরাম! প্রতি ডোজ়ের দাম কত? জেনে নিন

সরকার যদি সেরামের সঙ্গে এই চুক্তি নিয়ে এগোয় তাহলে বিশেষজ্ঞদের মত অনুযায়ী নিঃসন্দেহে আগে অনুমোদন পাবে কোভিশিল্ড।

টিকা নিয়ে সরকারের সঙ্গে চুক্তি করবে সেরাম! প্রতি ডোজ়ের দাম কত? জেনে নিন
প্রতীকী চিত্র
| Updated on: Dec 08, 2020 | 4:36 PM
Share

নয়া দিল্লি: বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন নির্মাতা সংস্থা সেরাম (Serum) করোনা প্রতিষেধক নিয়ে চুক্তি করতে চলেছে কেন্দ্রের সঙ্গে। এমনই তথ্য সামনে এসেছে দেশের এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। খুব তাড়াতাড়িই নাকি এই চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে কেন্দ্র ও সেরামের মধ্যে। চুক্তির মাধ্যমে বড় পরিমাণে করোনা প্রতিষেধক নিতে পারে সরকার। যেখানে প্রতি ডোজ়ের দাম হতে পারে ২৫০ টাকা।

সোমবারই দেশে অনুমোদন চেয়ে আবেদন করেছে সেরাম। সেরাম এ দেশে অক্সফোর্ড ও অ্যাস্ট্রেজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনা প্রতিষেধক কোভিশিল্ডের জন্য আবেদন করেছে। সেরাম কর্তা আদর পুনাওয়ালা আগে জানিয়ে ছিলেন বেসরকারি ভাবে ভারতের বাজারে ভ্যাকসিনের দাম হতে পারে ১,০০০ টাকা। কিন্তু সরকারি চুক্তির মাধ্যমে সেই দাম কমে যেতে পারে অনেকটাই।

আরও পড়ুন: কৃষক আন্দোলনে সমর্থন করায় গৃহবন্দি কেজরীবাল! আম আদমি পার্টির অভিযোগ ওড়াল দিল্লি পুলিস

যদিও এ বিষয়ে এখনও কিছু জানাননি সেরাম (Serum) কর্তা। তবে আদর পুনাওয়ালা এ বিষয় নিশ্চিত করেছেন যে অন্যান্য দেশের আগে ভ্যাকসিন পাবে ভারত। দেশে এখনও পর্যন্ত করোনা প্রতিষেধকের অনুমোদন চেয়ে আবেদন করেছে তিনটি সংস্থা। ফাইজ়ার, কোভ্যাকসিন ও কোভিশিল্ডের অনুমোদন এখন বিবেচনাধীন। সেখানে সরকার যদি সেরামের সঙ্গে এই চুক্তি নিয়ে এগোয় তাহলে বিশেষজ্ঞদের মত অনুযায়ী নিঃসন্দেহে আগে অনুমোদন পাবে কোভিশিল্ড।

Follow Us
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি