AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shigella Outbreak Symptoms: জল থেকে হু হু করে ছড়াচ্ছে ‘শিগেলা’, ইতিমধ্যেই মৃত্যু ৬ জনের! কী উপসর্গ দেখলে সতর্ক হবেন?

Shigella Infection & Symptoms: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) -র তথ্য অনুযায়ী, বিশ্বে ডায়ারিয়া সংক্রান্ত অসুস্থতার অন্যতম কারণ হল শিগেলা। বিশেষ করে শিশুদের মধ্যে এই সংক্রমণ বেশি হয়। 

Shigella Outbreak Symptoms: জল থেকে হু হু করে ছড়াচ্ছে 'শিগেলা', ইতিমধ্যেই মৃত্যু ৬ জনের! কী উপসর্গ দেখলে সতর্ক হবেন?
প্রতীকী চিত্র।Image Credit: Pexels
| Updated on: Jun 18, 2026 | 4:23 PM
Share

তিরুবনন্তপুরম: আরও এক সংক্রমণ। আবারও মৃত্যু। কেরলে শিগেলা সংক্রমণে (Shigella Infection) মৃত্যু হল আরও একজনের। এই নিয়ে চলতি বছরে শিগেলা সংক্রমণে মৃতের সংখ্যা ৬-এ পৌঁছল। কী এই শিগেলা সংক্রমণ? কীভাবেই তা ছড়ায়? জেনে নিন বিস্তারে…

কেরলের স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যে শিগেলা সংক্রমণ ছড়াচ্ছে। বুধবার মলপ্পুরমের বাসিন্দা ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এই সংক্রমণে। বর্ষার মরশুমে এই অতি সংক্রামক ভাইরাস নিয়ে উদ্বেগ বাড়ছে।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে মুরলীধরন গত মঙ্গলবারই জানান যে চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত মোট ১৪৬টি শিগেলা সংক্রমণের হদিস মিলেছে। এর মধ্যে ৭০ জন আক্রান্তের খোঁজ জুন মাসে মিলেছে। 

শিগেলা কী? কীভাবে ছড়ায়?

শিগেলা হল একধরনের ব্যাকটেরিয়া, যা থেকে শিগেলোসিস (shigellosis) হয়। এটি অতি সংক্রামক। মূলত অন্ত্র বা ইন্টেস্টাইনে এই সংক্রমণ হয়। সাধারণত সংক্রমিত খাবার বা জল থেকে এই সংক্রমণ ছড়ায়। এছাড়া সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলেও শিগেলা সংক্রমণ ছড়াতে পারে।

কী উপসর্গ?

এই সংক্রমণে সাধারণত ডায়ারিয়া, পেটে ব্যথা, জ্বর হয়। অনেক ক্ষেত্রে মলের সঙ্গে মিউকাস বা রক্তপাতও হতে পারে। প্রবল ডিহাইড্রেশনও হয়।

কাদের ঝুঁকি সবথেকে বেশি?

চিকিৎসকদের মতে, পাঁচ বছরের কম বয়সী শিশুদের এই সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তখনও ধীরে ধীরে তৈরি হয়। এছাড়া প্রবীণ নাগরিকদের এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের এই সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) -র তথ্য অনুযায়ী, বিশ্বে ডায়ারিয়া সংক্রান্ত অসুস্থতার অন্যতম কারণ হল শিগেলা। বিশেষ করে শিশুদের মধ্যে এই সংক্রমণ বেশি হয়।

কেরলে সাধারণত বর্ষার মরশুমে শিগেলা সংক্রমণ বাড়ে। পানীয় জল থেকে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে।

Follow Us