SC On Appellate Tribunal: নির্দেশ মানছে না অ্যাপেলেট ট্রাইবুনাল, অভিযোগকে গুরুত্ব দিলেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Appellate Tribunal Ignoring Supreme Court Order: আইনজীবী সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না অ্যাপেলেট ট্রাইবুনাল। আইনজীবী বা কোনও প্রতিনিধিকে সওয়াল করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। অনলাইন ছাড়া আবেদন করা যাচ্ছে না। তিনি আদালতে সওয়াল করেন, তাঁর মামলার যদি নিষ্পত্তি হয়, তাহলে প্রথম দফার ভোট দিতে পারেন।

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না অ্যাপেলেট ট্রাইবুনাল। এবার এই মর্মে সুপ্রিম কোর্টে অভিযোগ জানালেন এক আইনজীবীর। আইনজীবীর অভিযোগকে গুরুত্ব দিলেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।
আইনজীবী সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না অ্যাপেলেট ট্রাইবুনাল। আইনজীবী বা কোনও প্রতিনিধিকে সওয়াল করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। অনলাইন ছাড়া আবেদন করা যাচ্ছে না। তিনি আদালতে সওয়াল করেন, তাঁর মামলার যদি নিষ্পত্তি হয়, তাহলে প্রথম দফার ভোট দিতে পারেন। তাঁর মামলা ২৪ এপ্রিল তালিকাভুক্ত হয়েছে। এক্ষেত্রে যাঁরা আইনজীবী রয়েছেন, বা কোনও প্রতিনিধি তাঁকে সওয়াল করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ মেনে চলছে না ট্রাইবুনাল। বহুদূর থেকে মানুষকে কলকাতায় আসতে হচ্ছে। ট্রাইবুনাল ঠিকমতো কাজ করছে না বলে তিনি অভিযোগ করেন।
কিন্তু প্রধান বিচারপতি প্রথমেই উষ্মা প্রকাশ করেন। ত্যেকদিন পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত অভিযোগ আসা নিয়ে এদিন বিরক্ত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এ বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে রিপোর্ট নেবেন বলে জানান। আইনজীবীকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
