AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমি তো হুইস্কির ফ্যান…’, সুপ্রিম কোর্টের এজলাসেই হাসি-ঠাট্টা প্রধান বিচারপতি-আইনজীবীর

Supreme Court: বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে একটি মামলার শুনানি চলাকালীন প্রবীণ আইনজীবী দীনেশ দ্বিবেদী আসেন। তাঁর রঙিন চুল নিয়ে প্রধান বিচারপতির কাছে জানান যে হোলির জন্যই চুলের এই হাল। প্রধান বিচারপতির উদ্দেশে তিনি বলেন, "আমার রঙিন চুলের জন্য ক্ষমাপ্রার্থী। হোলির জন্য এই অবস্থা। আশেপাশে অনেক সন্তান ও নাতি-নাতনি থাকলে, নিজেকে বাঁচানো সম্ভব নয়।"    

'আমি তো হুইস্কির ফ্যান...', সুপ্রিম কোর্টের এজলাসেই হাসি-ঠাট্টা প্রধান বিচারপতি-আইনজীবীর
প্রতীকী চিত্রImage Credit: TV9 বাংলা
| Updated on: Apr 04, 2024 | 11:37 AM
Share

নয়া দিল্লি: দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। সেখানে সব বড় বড় মামলায় বিচার, শুনানি হয়। এইসব মামলার শুনানির মাঝেই কিছুটা মজা-আনন্দ। প্রধান বিচারপতি ও প্রবীণ আইনজীবীর মধ্যে মজার কিছু মুহূর্তই ধরা পড়ল এবার। মজাচ্ছলে কথা বলতে গিয়ে বিচারপতি তাঁর পছন্দের মদের নামও বলে দিলেন।

বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে একটি মামলার শুনানি চলাকালীন প্রবীণ আইনজীবী দীনেশ দ্বিবেদী আসেন। তাঁর রঙিন চুল নিয়ে প্রধান বিচারপতির কাছে জানান যে হোলির জন্যই চুলের এই হাল। প্রধান বিচারপতির উদ্দেশে তিনি বলেন, “আমার রঙিন চুলের জন্য ক্ষমাপ্রার্থী। হোলির জন্য এই অবস্থা। আশেপাশে অনেক সন্তান ও নাতি-নাতনি থাকলে, নিজেকে বাঁচানো সম্ভব নয়।”

প্রধান বিচারপতিও এই সুযোগ পেয়ে মজা করতে শুরু করেন। তিনি মজা করেই বলেন, “এর সঙ্গে মদের কোনও সম্পর্ক নেই বলছেন?” প্রধান বিচারপতির এই কথা শুনেই হাসির রোল ওঠে এজলাসে। আইনজীবী দ্বীবেদীও হেসে বলেন, “হ্যাঁ, সম্পর্ক তো রয়েছে। হোলি মানেই মদের পার্টি… আমায় এটা স্বীকার করতেই হবে…আমি হুইস্কির ফ্যান।” এই কথা শুনে আরও হাসির রোল ওঠে এজলাসে।

প্রসঙ্গত, ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল নিয়েই একটি মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল পান করা অ্যালকোহলের মতোই এবং এর কারণেই কেন্দ্র ও রাজ্য সরকারের ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল উৎপাদনের নিয়ম লঙ্ঘন করা হচ্ছে, এই মর্মেই সুপ্রিম কোর্টের নয় বিচারপতির বেঞ্চে শুনানি চলছিল। উত্তর প্রদেশ সরকারের তরফে প্রতিনিধিত্ব করছিলেন দীনেশ দ্বিবেদী। তিনি দাবি করেন, সমস্ত অ্যালকোহলই রাজ্য সরকারের আইনের অধীনে।

Follow Us
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ