AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: ‘এই নির্দেশ আপলোড করার সময় আমরা জানতে পারি…’, দুর্ভাগ্যজনক খবর, রাহুলের করা মামলার অর্ডার কপিতেই লিখলেন CJI

Dr N Visakhmoorthy Death: বৃহস্পতিবার SIR নিয়ে কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীর দায়ের করা মামলা এবং ১০ অক্টোবর যন্তর মন্তর কর্মসূচি নিয়ে দিল্লিব্যাপী প্রতিবাদের মামলার শুনানির সময়ও এজলাসে হাজির ছিলেন কেন্দ্রীয় সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড ড. এন বিশাখামূর্তি। জাতীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে একের পর এক জারি হওয়া নোটিসের মৌখিক অর্ডার এজলাসে দাঁড়িয়ে গ্রহণ করেন তিনি।

SIR: 'এই নির্দেশ আপলোড করার সময় আমরা জানতে পারি...', দুর্ভাগ্যজনক খবর, রাহুলের করা মামলার অর্ডার কপিতেই লিখলেন CJI
সুপ্রিম কোর্টImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 16, 2026 | 11:43 AM
Share

নয়া দিল্লি: ইস্যু হয়েছে নোটিস। অর্ডার সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে আপলোড হলেও তা গ্রহণ করতে পারলেন না কেন্দ্রীয় সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড। অর্ডার আপলোড হওয়ার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কেন্দ্রীয় সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড ড. এন বিশাখামূর্তির। ৭০ শতাংশ অন্ধত্ব নিয়ে প্রথমবারের প্রচেষ্টাতেই ২০২৩ সালে অ্যাডভোকেট অন রেকর্ড হওয়ার পরীক্ষায় পাস করে নজির তৈরি করেছিলেন তিনি।

বৃহস্পতিবার SIR নিয়ে কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীর দায়ের করা মামলা এবং ১০ অক্টোবর যন্তর মন্তর কর্মসূচি নিয়ে দিল্লিব্যাপী প্রতিবাদের মামলার শুনানির সময়ও এজলাসে হাজির ছিলেন কেন্দ্রীয় সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড ড. এন বিশাখামূর্তি। জাতীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে একের পর এক জারি হওয়া নোটিসের মৌখিক অর্ডার এজলাসে দাঁড়িয়ে গ্রহণ করেন তিনি। কিন্তু রাতে যখন অফিসিয়ালি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ আপলোড হচ্ছে তখন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

Sc (3)

প্রয়াত অ্যাডভোকেট অন রেকর্ড

তৎক্ষণাৎ সেই খবর জানানো হয় প্রধান বিচারপতি সূর্যকান্তকে। শোক জ্ঞাপন করে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ আপলোড হওয়া অর্ডারেই উল্লেখ করেন, “এই নির্দেশ আপলোড করার সময় আমরা জানতে পারি মাননীয় অ্যাডভোকেট-অন-রেকর্ড ডঃ বিশাখামূর্তি, যিনি এই মামলাগুলিতে ভারত সরকারের পক্ষে নোটিশ গ্রহণ করেছিলেন, দুর্ভাগ্যবশত হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। আমরা তাঁর প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।”

কেন্দ্রীয় সরকারের তরফে নোটিস গ্রহণ করার জন্য নতুন এডভোকেট অন রেকর্ড মনোনীত করতে বলে সময়ও মঞ্জুর করে প্রধান বিচারপতির বেঞ্চ।

Follow Us