AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Thane: পুলিশ গাড়ি ধরতেই বেরোল কোটি-কোটি টাকার তিমির বমি! গ্রেফতার ৩

Thane Whale Vomit: ৫.৬ কিলোগ্রাম ওজনের তিমির বমি বাজেয়াপ্ত করল মহারাষ্ট্র পুলিশের অপরাধ দমন শাখার কল্যাণ ইউনিট। যার মূল্য প্রায় ৬.২০ কোটি টাকা। এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) মহারাষ্ট্রর থানে থেকে এই বিপুল পরিমাণ তিমির বমি বা অ্যাম্বারগ্রিস বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Thane: পুলিশ গাড়ি ধরতেই বেরোল কোটি-কোটি টাকার তিমির বমি! গ্রেফতার ৩
পাচার হচ্ছিল তিমির বমিImage Credit: Pexels
| Updated on: Sep 29, 2024 | 9:55 PM
Share

থানে: ৫.৬ কিলোগ্রাম ওজনের তিমির বমি বাজেয়াপ্ত করল মহারাষ্ট্র পুলিশের অপরাধ দমন শাখার কল্যাণ ইউনিট। যার মূল্য প্রায় ৬.২০ কোটি টাকা। এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) মহারাষ্ট্রর থানে থেকে এই বিপুল পরিমাণ তিমির বমি বা অ্যাম্বারগ্রিস বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম অনিল ভোসলে, অঙ্কুশ শঙ্কর মালি এবং লক্ষ্মণ শঙ্কর পাতিল।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তরা একটি গাড়িতে পাইপলাইন রোড থেকে বদলাপুরে এই অ্যাম্বারগ্রিস পাচার করার চেষ্টা করছে বলে, আগেই খবর ছিল অপরাধদমন শাখার কাছে। সেই গোপন তথ্যের ভিত্তিতে, থানে জেলার ডোম্বিভলি শহরের মানপাদা এলাকায় অনুসন্ধান অভিযান শুরু করেছিল অপরাধদমন শাখা। ওই রাস্তা দিয়ে যাওয়া সন্দেহজনক গাড়িগুলিকে দাঁড় করিয়ে করিয়ে তল্লাশি চালানো হয়। আর তাতেই ধরা পড়ে যায় অভিযুক্তরা। তিনজনকেই মঙ্গলবার পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

প্রসঙ্গত, অ্যাম্বারগ্রিস একটি মোমের মতো পদার্থ। স্পার্ম হোয়েল বা শুক্রাণুর মতো দেখতে তিমিমাছের পাচনতন্ত্রে এটি উৎপন্ন হয়। সুগন্ধি তৈরিতে এই পদার্থ ব্যবহার করা হয়। গ্রেফতার হওয়া তিনজনই নভি মুম্বইয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের সঙ্গে খাকা আরও বেশ কিছু জিনিস ও তাদের মোবাইল ফোনগুলিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। বন্যপ্রাণ সুরক্ষা আইনের প্রাসঙ্গিক ধারায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং এই বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।

Follow Us
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?