AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC in Parliament: ভূতুড়ে ভোটার নিয়ে এবার সংসদেও ঝড়, সংসদের দুই কক্ষেই মূলতবি প্রস্তাব আনতে নোটিস TMC সাংসদদের

TMC in Parliament: তৃণমূলের আহ্বানে সাড়া‌ দিয়ে বিজেপি-বিরোধী একাধিক দলের সাংসদরা এই বিষয়ে আলোচনার দাবিতে নোটিশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। আরও কয়েকটি দল নোটিস দিতে চলেছে বলে জানা গিয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত সোমবারের জন্য নোটিস জমা দেওয়া যাবে।

TMC in Parliament: ভূতুড়ে ভোটার নিয়ে এবার সংসদেও ঝড়, সংসদের দুই কক্ষেই মূলতবি প্রস্তাব আনতে নোটিস TMC সাংসদদের
সংসদের ভিতরের ছবি Image Credit: PTI
| Edited By: | Updated on: Mar 07, 2025 | 3:04 PM
Share

নয়া দিল্লি: বছর ঘুরলেই বিধানসভা ভোট। কিন্তু, তার আগে বাংলরা নানা প্রান্ত থেকে লাগাতার ভূতুড়ে ভোটারের খোঁজ চিন্তা বাড়াচ্ছে নির্বাচন কমিশনের। মাঠে নেমেছে সব রাজনৈতিক দলই। ভূত ধরতে তো ইতিমধ্যেই আবার বিশেষ কমিটি গড়ে ফেলেছে তৃণমূল। জেলায় জেলায়, বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল নেতারা। এরইমধ্যে পশ্চিমবঙ্গে ‘ভূতুড়ে ভোটার’ এবং ‘সচিত্র পরিচয়পত্র’ ইস্যুতে এবার সংসদের দুই কক্ষে সরব হতে চলেছে বিরোধী শিবির। সূত্রের খবর এমনটাই। 

সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। সূত্রের খবর, তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা দুই কক্ষেই মুলতবি প্রস্তাব, স্বল্পকালীন আলোচনা, জিরো আওয়ারে আলোচনা-সহ একাধিক নোটিস ইতিমধ্যেই জমা দিয়েছেন।

তৃণমূলের আহ্বানে সাড়া‌ দিয়ে বিজেপি-বিরোধী একাধিক দলের সাংসদরা এই বিষয়ে আলোচনার দাবিতে নোটিশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। আরও কয়েকটি দল নোটিস দিতে চলেছে বলে জানা গিয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত সোমবারের জন্য নোটিস জমা দেওয়া যাবে। এখন দেখার সোমবার আসলেই কী হয়! 

Follow Us