AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জম্মুতেও এবার ‘জিরো টেরর প্ল্যান’, কড়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর, কী হবে উপত্যকায়?

Jammu-Kashmir: একের পর এক এই হামলা নিয়েই উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, সেনা প্রধান মনোজ পাণ্ডে, লেফটেন্যন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

জম্মুতেও এবার 'জিরো টেরর প্ল্যান', কড়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর, কী হবে উপত্যকায়?
জম্মু-কাশ্মীর নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।Image Credit: PTI
| Updated on: Jun 17, 2024 | 6:48 AM
Share

নয়া দিল্লি: উত্তপ্ত কাশ্মীর। দফায় দফায় হামলা চালাচ্ছে জঙ্গিরা। রক্ত ঝরছে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের। হঠাৎ জঙ্গি গতিবিধি বাড়তেই উপত্যকা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। রবিবার জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) পরিস্থিতি পর্যালোচনার জন্যই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

বিগত এক সপ্তাহেই জম্মু-কাশ্মীরের রিয়াসি থেকে শুরু করে কাঠুয়া, ডোডা জেলায় হামলা চালিয়েছে জঙ্গিরা। রিয়াসির হামলায় ৯ জন পুণ্যার্থীর মৃত্যু হয়। কাঠুয়া ও ডোডার হামলাতে ১ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয় এবং জখম হন ৭ জন নিরাপত্তা বাহিনীর কর্মী। নিকেশ করা হয়েছে ২ সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গিকে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্র।

একের পর এক এই হামলা নিয়েই উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, সেনা প্রধান মনোজ পাণ্ডে, লেফটেন্যন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা, ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপন দেকা প্রমুখ।

বৈঠকে শাহ জম্মু-কাশ্মীরে কড়া হাতে সন্ত্রাস দমনের নির্দেশ দেন। অমরনাথ যাত্রায় যাতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়, তা নিশ্চিত করতে বলেন তিনি। পাশাপাশি জম্মুতে যারা সন্ত্রাসবাদকে সমর্থন জানাচ্ছে, তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি। অমরনাথ, বৈষ্ণোদেবীর যাত্রাপথে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বিশেষ ব্যবস্থার কথা বলেন শাহ।

কাশ্মীর উপত্যকায় সন্ত্রাস দমনে নিরাপত্তা বাহিনী যে পরিকল্পনা অনুসরণ করা হয়েছিল, জম্মুতেও সন্ত্রাস দমনে সেই ‘জিরো টেরর প্ল্যান’ অনুসরণ করতে পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাইওয়েগুলির পাশে আরও নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে বলেন শাহ। জম্মু-কাশ্মীরে সন্ত্রাস গতিবিধি ও তাদের সমর্থক কারা, সেই তথ্য জানতে গোয়েন্দা বাহিনীর উপরই আস্থা রেখেছেন তিনি।

Follow Us
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত