AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চোখ মুছতে মুছতে থানায় ঢুকলেন যুবক, টেবিলে রাখলেন মরা মুরগি! এরপরের কাণ্ডে থ পুলিশও, এমন কথা শোনেননি আগে কখনও…

Crime: সবাইকে সরিয়ে থানায় ঢুকলেন এক যুবক। চোখ মুছতে মুছতে সোজা থানার বড়বাবুর টেবিলে রাখলেন একটা মরা মুরগি। বললেন, ওর খুনের শাস্তি চাই।

চোখ মুছতে মুছতে থানায় ঢুকলেন যুবক, টেবিলে রাখলেন মরা মুরগি! এরপরের কাণ্ডে থ পুলিশও, এমন কথা শোনেননি আগে কখনও...
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Nov 17, 2024 | 9:17 AM
Share

লখনউ: কেউ নির্যাতনের অভিযোগ জানাতে গিয়েছেন, তো কেউ পরিজনকে খুঁজে না পেয়ে, সাহায্য চাইতে পুলিশের দ্বারস্থ হয়েছেন। সেখানেই হঠাৎ সবাইকে সরিয়ে থানায় ঢুকলেন এক যুবক। চোখ মুছতে মুছতে সোজা থানার বড়বাবুর টেবিলে রাখলেন একটা মরা মুরগি। বললেন, ওর খুনের শাস্তি চাই। প্রতিবেশীর বিরুদ্ধে এখনই এফআইআর দায়ের করুন।  গোটা ঘটনায় তাজ্জব পুলিশও।

নিজের পোষ্য মুরগির অস্বাভাবিক মৃত্যুর বিচার চেয়েই পুলিশের দ্বারস্থ হন উত্তর প্রদেশের যুবক। কৌশাম্বি জেলার জাওয়াই গ্রামের বাসিন্দা ওই যুবকের প্রাণের চেয়েও প্রিয় ছিল ওই মুরগিটি। তাঁর অভিযোগ, যখন কাজে বেরিয়েছিলেন, সেই সময় প্রতিবেশী ইট ছুঁড়ে তাঁর পোষ্য মুরগিটিকে মেরে ফেলে।

বাড়ি ফিরে মুরগিটিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেই প্রতিবেশীর বাড়িতে চড়াও হয় ওই যুবক। প্রতিবেশীরা তাঁকে গালিগালাজ ও মারধর করে বলেই অভিযোগ। এরপরই মুরগিটিকে নিয়ে খুনের অভিযোগ জানাতে থানায় হাজির হন। তাঁর দাবি ছিল, মুরগি খুনের অপরাধে এখনই প্রতিবেশীকে গ্রেফতার করতে হবে। পরে অনেক বুঝিয়ে ওই যুবককে শান্ত করে পুলিশ। বলা হয়, অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ভারতীয় আইন অনুযায়ী, ৫০ টাকার বেশি মূল্যের কোনও পোষ্য প্রাণীকে হত্যা করা আইনত অপরাধ। সর্বোচ্চ ৫ বছরের শাস্তি হতে পারে।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ