AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maha Kumbh: কুম্ভ নিয়ে আলাদা আলোচনা চাই! বিরোধীরা সরব হতেই ‘না’ বলল বিজেপি

Maha Kumbh: খোঁচা দিতে ছাড়ছেন না কুণাল ঘোষও। তাঁর দাবি, মেলা করতে পরিকল্পনা করা হয়নি। কিন্তু, মৃত্যুর তথ্য গোপন করতে পরিকল্পনা করা হয়েছে। তাঁর সোজা কথা, কুম্ভের তথ্য চাপতে চাইছে। তথ্য গোপন করা হচ্ছে।

Maha Kumbh: কুম্ভ নিয়ে আলাদা আলোচনা চাই! বিরোধীরা সরব হতেই ‘না’ বলল বিজেপি
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Jan 31, 2025 | 4:35 PM
Share

নয়া দিল্লি: কুম্ভ নিয়ে আলাদা করে সংসদে আলোচনা চাইল বিরোধীরা। সূত্রের খবর, তাতে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে বিজেপি। এদিন বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকে আগামী ১৩ ফেব্রুয়ারি কুম্ভের ঘটনা নিয়ে আলোচনার প্রস্তাব দেয় সমাজবাদী পার্টি। এই প্রস্তাব সমর্থন করে তৃণমূল-সহ সমস্ত বিরোধী দলই। কিন্তু, রাজি নয় পদ্ম শিবির। শেষ পর্যন্ত সরকার পক্ষ রাজি না হওয়ায় এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন বলে জানান স্পিকার ওম বিড়লা।

কুম্ভের ঘটনা নিয়ে এদিন ফের একবার ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তাঁর দাবি, “পুরোটাই যোগী প্রশাসনের অব্যবস্থার জন্য হয়েছে। কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও। ময়নাতদন্ত ছাড়াই ডেড বডি বেরিয়ে যাচ্ছে, রেজিস্ট্রেশন হয়নি। এগুলোর ডেথ সার্টিফিকেট কে দেবে? অপদার্থতার চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে মোদী-যোগী। ভারতের জন্য এটা লজ্জার।” অন্যদিকে এদিনই আবার বাজেট অধিবেশনে যোগ দেওয়ার জন্য দিল্লিতে উড়ে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ প্রকাশ করেছেন তিনিও। তাঁর সাফ কথা, রাজ্য যেভাবে গঙ্গাসাগর মেলার আয়োজন করছে তা থেকে দিল্লি ও উত্তর প্রদেশ সরকারের শিক্ষা নেওয়া উচিত। 

খোঁচা দিতে ছাড়ছেন না কুণাল ঘোষও। তাঁর দাবি, মেলা করতে পরিকল্পনা করা হয়নি। কিন্তু, মৃত্যুর তথ্য গোপন করতে পরিকল্পনা করা হয়েছে। তাঁর সোজা কথা, কুম্ভের তথ্য চাপতে চাইছে। তথ্য গোপন করা হচ্ছে। বিপুল প্রাণহানি হয়েছে। ডেথ সার্টিফিকেট দিচ্ছে না যাতে ক্ষতিপূরণ দিতে না হয়। যদিও বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত বলছেন তিনি ‘দায়িত্ব’ নেবেন। কুম্ভে মৃতদের যাদের পোস্টমর্টেম হচ্ছে না, ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না বলে অভিযোগ তাদের দায়িত্ব নেবেন তিনি। ক্ষতিপূরণ যাতে পাওয়া যায় সে জন্য উত্তর প্রদেশ সরকারের সঙ্গে কথা বলবেন বলেও জানাচ্ছেন। 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?