AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: বাকি ৩৯ আসনে প্রার্থী কারা? রবিবারই শাহি বাসভবনে বড় বৈঠক

Bengal BJP: প্রসঙ্গত, এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সংগঠনের বিভিন্ন স্তরে নেতা-কর্মীদের মতামতের পাশাপাশি কেন্দ্রীয় সমীক্ষকদের অভ্যন্তরীণ রিপোর্টকে বাড়তি গুরুত্ব দিয়েছে বিজেপি। সূত্রের খবর, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একাধিক আসনে কেন্দ্রীয় নেতৃত্বের মতামত চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে।

BJP: বাকি ৩৯ আসনে প্রার্থী কারা? রবিবারই শাহি বাসভবনে বড় বৈঠক
প্রতীকী ছবি Image Credit: Social Media
| Edited By: | Updated on: Mar 21, 2026 | 1:59 PM
Share

কলকাতা: এবার ৩৯ আসনের প্রার্থীর নাম নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু কেন্দ্রীয় নেতৃত্বের। মাথায় রাখা হচ্ছে, ইতিমধ্যেই প্রকাশিত তালিকা নিয়ে বিভিন্ন দিকে কর্মী অসন্তোষের ইস্যু। শনিবারই দিল্লিতে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে বসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। 

সূত্রের খবর, প্রাথমিকভাবে আরএসএস নেতৃত্ব এবং ভূপেন্দ্র যাদব, অমিত মালব্যর মত বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা নেতাদের সঙ্গে বৈঠক করবেন শমীক। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে জেপি নাড্ডার বাসভবনে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তা নিয়েও চলছে চর্চা। 

প্রসঙ্গত, এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সংগঠনের বিভিন্ন স্তরে নেতা-কর্মীদের মতামতের পাশাপাশি কেন্দ্রীয় সমীক্ষকদের অভ্যন্তরীণ রিপোর্টকে বাড়তি গুরুত্ব দিয়েছে বিজেপি। সূত্রের খবর, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একাধিক আসনে কেন্দ্রীয় নেতৃত্বের মতামত চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে। স্বাভাবিকভাবেই কর্মী অসন্তোষ দলের সামগ্রিক ঐক্যের ভাবমূর্তিতে যাতে প্রভাব ফেলতে না পারে তা নিশ্চিত করতে মরিয়া কেন্দ্রীয় নেতৃত্ব। 

এদিকে প্রথম দফার প্রার্থী তালিকায় ১৪২ জনের নাম প্রকাশ করে বিজেপি। পরের দফায় ১৩৯ জনের নাম প্রকাশ করা হয় দলের তরফে। যদিও একাধিক আসনে প্রার্থী তালিকায় ব্যাপক রদবদল হয়েছে তৃণমূলের মতোই। অনেক আসনেই বদলেছে মুখ। তবে নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন তো রয়েইছে, চাপানউতোর চলছে দলের অন্দরেও। এবার বাংলায় দু’ফায় হচ্ছে বিধানসভা নির্বাচন। প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। সব কেন্দ্রের ফল ঘোষণা হবে ৪ মে। 

Follow Us