AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Suvendu Adhikari: ভোট-পর্বে ভবানীপুরের রিটার্নিং অফিসার জায়গা পেলেন মুখ্যমন্ত্রীর দফতরে, যুগ্ম সচিব হলেন ২ IAS

WBCS Officers Appointment in CMO: মুখ্যমন্ত্রীর দফতরে যুগ্ম সচিব হলেন ২০১৯ ব্যাচের আইএএস পি প্রমোথ। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প এবং বস্ত্র দপ্তরের যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন তিনি। আর ২০২০ ব্যাচের আইএএস অফিসার নবনীত মিত্তল মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্ম সচিব হলেন। তিনি পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক ছিলেন।

CM Suvendu Adhikari: ভোট-পর্বে ভবানীপুরের রিটার্নিং অফিসার জায়গা পেলেন মুখ্যমন্ত্রীর দফতরে, যুগ্ম সচিব হলেন ২ IAS
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: PTI
| Edited By: | Updated on: May 11, 2026 | 12:48 PM
Share

কলকাতা: শনিবার শপথ নিয়েছেন। আর মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথের পরই প্রশাসনিক রদবদল শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর দফতরে নতুন আমলাদের আনা হচ্ছে। এবার মুখ্যমন্ত্রীর দফতরে যুগ্ম সচিব হিসেবে নিয়োগ করা হল দুই তরুণ আইএএস অফিসারকে। একইসঙ্গে ৭ WBCS অফিসারকেও আনা হল মুখ্যমন্ত্রীর দফতরে।

মুখ্যমন্ত্রীর দফতরে যুগ্ম সচিব হলেন ২০১৯ ব্যাচের আইএএস পি প্রমোথ। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প এবং বস্ত্র দপ্তরের যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন তিনি। আর ২০২০ ব্যাচের আইএএস অফিসার নবনীত মিত্তল মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্ম সচিব হলেন। তিনি পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক ছিলেন।

এছাড়া ৭ জন WBCS অফিসারকে মুখ্যমন্ত্রীর দফতরে সিনিয়র ডেপুটি সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হয়েছে। ওই সাত জনের মধ্যে রয়েছেন নির্বাচন-পর্বে ভবানীপুরের রিটার্নিং অফিসার (RO) হিসেবে নিযুক্ত সুরজিৎ রায়। ভোট-পর্বে তৃণমূল অভিযোগ করেছিল, সুরজিৎ নন্দীগ্রামের বিডিও থাকাকালীন শুভেন্দু-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সেই সুরজিৎকে এবার সিএমও-তে নিয়োগ করা হল। এছাড়া ডায়মন্ড হারবারের এসডিও অয়ন দত্তগুপ্ত, পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি রাজর্ষি নাথদের সিএমও-তে নিয়োগ করা হল।

শনিবার মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই তাঁর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয় সুব্রত গুপ্তকে। অবসরপ্রাপ্ত এই আইএএফ অফিসারকে ভোট-পর্বে বিশেষ পর্যবেক্ষক নিযুক্ত করেছিল নির্বাচন কমিশন। বাংলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তাঁকেও কৃতিত্ব দেন অনেকে। আবার মুখ্যমন্ত্রী শুভেন্দুর ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করা হয় ২০১৭ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার শান্তনু বালাকে। ওয়াকিবহাল মহল বলছে, শপথ নিয়েই মুখ্যমন্ত্রীর দফতর গুছিয়ে নিয়ে কাজ শুরু করতে চাইছেন শুভেন্দু। 

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?