AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাতে নাড্ডা, আটে মোদী! সর্বশক্তি প্রয়োগ করেই রাজ্যে প্রচার ঝড় তুলবে বিজেপি

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে না আসতে পারলেও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বড় চমক অপেক্ষা করছে।

সাতে নাড্ডা, আটে মোদী! সর্বশক্তি প্রয়োগ করেই রাজ্যে প্রচার ঝড় তুলবে বিজেপি
ছবি- টুইটার
| Updated on: Jan 30, 2021 | 7:36 PM
Share

কলকাতা: শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে না আসতে পারলেও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বড় চমক অপেক্ষা করছে। রাজ্যে আগামী ৬ জানুয়ারি পা রাখতে চলেছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। ৭ জানুয়ারি আসবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মোদ্দা কথা, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই বিজেপির তারকা প্রচারকরা ঝড় তুলবেন পশ্চিমবঙ্গে।

logo2

আগামী মাস থেকে রাজ্যের পাঁচটি জায়গা থেকে রথযাত্রার কথা ছিল। তার মধ্যে দু’টি রথযাত্রার উদ্বোধন করবেন অমিত শাহ। বাকি তিনটি যাত্রার উদ্বোধন করবেন জেপি নাড্ডা। শনিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও শাহের পরবর্তী সফরের দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি। তবে জাতীয় সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় জানিয়ে দিয়েছেন, অমিত শাহ যে কোনও দিন রাজ্যে আসতে পারেন। ২৪-২৮ ঘণ্টার নোটিসেই ঠাকুরনগরের সভা অনুষ্ঠিত করতে বিজেপি প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার বিজেপিতে যোগ দিতে চার্টাড বিমানে দিল্লি উড়ে গিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তীরা। সঙ্গে অভিনেতা রুদ্রনীল ঘোষও রয়েছেন। একের পর এক দলবদল নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এতে আপত্তির কিছু দেখছেন না দিলীপবাবু। কেউ দলে যোগ দিচ্ছেন মানেই তাঁরাই মুখ হবেন এমন কোনও মানেও নেই। বস্তুত, দলের আদি নেতাদের আশ্বস্ত করে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।

আরও পড়ুন: স্বমহিমায় ফেরার অপেক্ষায় বিজেপির কালোসোনা, ৮ মাসেই বহিষ্কার প্রত্যাহার

তাঁর কথায়, “গণতন্ত্র মেনে এই দলবদল হচ্ছে। দল বাড়াতে গেলে এটার প্রয়োজন। এমন নয় যে এরাই আমাদের দলের মুখ হবে। তাঁরা আসছে আমাদের প্রতি বিশ্বাস রেখে। সব রাজ্যেই এমন ভাবে বিজেপিতে আসে।” দিলীপ আরও জানিয়েছেন, “যারা আজ দিল্লি গিয়েছেন তাঁরা সকলেই আগামিকাল ডুমুরজোলায় সভায় উপস্থিত থাকবেন।”

আরও পড়ুন: না থেকেও ডুমুরজলার সভায় থাকছেন অমিত শাহ!

Follow Us
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?