AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তিনদিন আগে কোভিড রিপোর্ট পজিটিভ, আজ সকাল অশীতিপর বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার

দু'বার করোনা (Covid-19) পরীক্ষা করান। দু'বারই রিপোর্ট পজিটিভ আসে।

তিনদিন আগে কোভিড রিপোর্ট পজিটিভ, আজ সকাল অশীতিপর বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার
প্রতীকী চিত্র।
| Updated on: May 01, 2021 | 11:02 AM
Share

কলকাতা: রিজেন্ট পার্ক (Regent Park) থানা এলাকায় এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হল শনিবার সকালে। স্থানীয় বাবুপাড়ার বাসিন্দা ছিলেন ৮১ বছর বয়সী ওই বৃদ্ধ। সম্প্রতি তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরইমধ্যে এদিন তাঁকে বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। ওই বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন বলেই অনুমান করছে পুলিশ। তবে ময়না তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ডিফেন্স কর্মী ছিলেন তিনি। অবসর গ্রহণের পর বাবুপাড়ায় নিজের দোতলা বাড়িই ছিল পৃথিবী। তিনদিন আগে করোনা পরীক্ষা করানো হয় তাঁর। প্রথম রিপোর্ট পজিটিভ আসায় আবারও পরীক্ষা করান। সেই রিপোর্টও পজিটিভ আসে। এরপরই শনিবার সকালে বাড়ির লোকজন ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান। রিজেন্ট পার্ক থানায় খবর দেওয়া হয়।

পরিবারের লোকজন জানান, একেবারে ধোপধুরস্ত পায়জামা-পাঞ্জাবি পরে ঝুলছিলেন তিনি। বাড়ির লোকের অনুমান, আগে থেকে পরিকল্পনা করেই এই ঘটনা ঘটিয়েছেন তিনি। তবে পুলিশ সবদিক খোলা রেখেই তদন্ত শুরু করেছে।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!