AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim: এত পরিষেবার পরেও কেন পিছিয়ে দল? বৈঠকে কাটাছেঁড়ার মধ্যে কড়া নির্দেশ ফিরহাদের

Firhad Hakim: সূত্রের খবর, ফিরহাদ হাকিম বলেছেন, ৬২০০ ভোটে হার সিউড়ি পুরসভায়। গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। এসব মেনে নেওয়া হবে না। একজনের সঙ্গে আরেকজনের ঝগড়া। এসব চলবে না। একসঙ্গে সবাইকে কাজ করতে হবে।

Firhad Hakim: এত পরিষেবার পরেও কেন পিছিয়ে দল? বৈঠকে কাটাছেঁড়ার মধ্যে কড়া নির্দেশ ফিরহাদের
ফিরহাদ হাকিম।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 30, 2024 | 8:18 PM
Share

কলকাতা: এত পরিষেবার পরেও কেন হার? পর্যালোচনা বৈঠকে বসলেন পুরমন্ত্রী। লোকসভা নির্বাচনে ২৯ টি আসনে জয় পেলেও বেশ কিছু পৌরসভায় পিছিয়ে রয়েছে তৃণমূল। হারের পর্যালোচনা বৈঠকে এবার খোদ ফিরহাদ হাকিম। মঙ্গলবার বীরভূম লোকসভার সিউড়ি পুরসভার প্রতিনিধিদের নিয়ে টাউন হলে পর্যালোচনা বৈঠকে করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

সূত্রের খবর, ফিরহাদ হাকিম বলেছেন, ৬২০০ ভোটে হার সিউড়ি পুরসভায়। গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। এসব মেনে নেওয়া হবে না। একজনের সঙ্গে আরেকজনের ঝগড়া। এসব চলবে না। একসঙ্গে সবাইকে কাজ করতে হবে। সমন্বয়ের ভিত্তিতে কাজের কথাই বলেছেন বারবার। কার্যত হুঁশিয়ারির সঙ্গে দিয়েছেন স্পষ্ট বার্তা। বলেছেন, সংগঠন মেনে চলতে হবে। না মানলে দলে থাকা যাবে না। 

স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে কাউন্সিলরদের। বিকাশ যা বলবেন সেগুলো শুনে এগোতে হবে, চলতে হবে। সূত্রের খবর, এসেছে এমন নির্দেশও। কিছুদিনের মধ্যেই সিউড়ি যাবেন ফিরহাদ। ওখানে গিয়ে ৮৩ কোটি টাকার জলপ্রকল্প চালু করার কথা রয়েছে তাঁর। তৃণমূল সূত্রে খবর, এরপরে রামপুরহাট, বোলপুর পুরসভা নিয়েও একইভাবে বৈঠক করবেন ফিরহাদ। এবার সেই বৈঠকের নির্যাস কী দাঁড়ায় সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। 

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?