AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP candidate Sumitra Chattopadhyay: ভোট ময়দানে বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্য, বিজেপির টিকিটে নৈহাটিতে প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়

West Bengal assembly election: ফেব্রুয়ারির শেষ দিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের পঞ্চম প্রজন্মের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেন। সল্টলেকে বিজেপির কার্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে বিজেপির পতাকা নেন শ্রম দফতরের প্রাক্তন শীর্ষ পদাধিকারী সুমিত্র। আর পদ্মশিবিরে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে সরব হন তিনি।

BJP candidate Sumitra Chattopadhyay: ভোট ময়দানে বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্য, বিজেপির টিকিটে নৈহাটিতে প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়
কিছুদিন আগেই বিজেপিতে যোগ দেন সুমিত্র চট্টোপাধ্যায় (ফাইল ফোটো)
| Edited By: | Updated on: Mar 16, 2026 | 8:21 PM
Share

কলকাতা: তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য। কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। এবার ভোট ময়দানেও নেমে পড়লেন বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায়। সোমবার বিজেপি যে ১৪৪ জন প্রার্থী নাম ঘোষণা করেছে, সেখানে তাঁর নাম রয়েছে। নৈহাটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুমিত্র।

বঙ্কিমচন্দ্রের ‘বন্দে মাতরম’-র সার্ধশতবর্ষ ঘটা করে পালন করেছে কেন্দ্রীয় সরকার। এমনকি, সংসদে ‘বন্দে মাতরম’ নিয়ে আলোচনাও হয়। রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’-র ৬টি স্তবকই এবার থেকে গাইতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে বঙ্কিমচন্দ্রকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করা নিয়ে কিছুদিন আগে বিতর্ক বেধেছিল। এই নিয়ে পদ্মশিবিরের বিরুদ্ধে সরব হয় তৃণমূল কংগ্রেস।

এই বিতর্কের আবহেই ফেব্রুয়ারির শেষ দিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের পঞ্চম প্রজন্মের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেন। সল্টলেকে বিজেপির কার্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে বিজেপির পতাকা নেন শ্রম দফতরের প্রাক্তন শীর্ষ পদাধিকারী সুমিত্র। আর পদ্মশিবিরে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে সরব হন তিনি।

বিজেপিতে যোগ দেওয়ার কিছুদিন পরই বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন সুমিত্র চট্টোপাধ্যায়। নৈহাটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। রাজনীতির কারবারিরা বলছেন, বন্দে মাতরম নিয়ে গত কয়েকমাস ধরে প্রচার করে চলেছে বিজেপি। বঙ্কিমচন্দ্রকে নিয়ে বাঙালি আবেগকে কাজে লাগাতে চায় পদ্ম শিবির।

এদিকে, বিজেপি এদিন ১৪৪ জনের যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, ১১ জন মহিলা প্রার্থী হয়েছেন। ৩৬ জন প্রার্থীর বয়স ৪০ বছরের নিচে। ৭২ জন প্রার্থীর বয়স ৪১ থেকে ৫৫ বছরের মধ্যে। ৫৬ থেকে ৭০ বছর বয়সের মধ্যে প্রার্থী রয়েছেন ৩২ জন। আর ৪ জন প্রার্থীর বয়স ৭০ বছরের উপর।

Follow Us