AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baruipur Case: ‘আমার বাচ্চার যেমন কষ্ট পেয়ে পেয়ে মৃত্যু হয়েছে, শয়তানগুলোর যেন এরকমই…’, বারুইপুরে নির্যাতিতা নাবালিকার

Baruipur Murder Case: বারুইপুরের (Baruipur Case) ঘটনায়, প্রাথমিক যে রিপোর্ট সামনে এসেছে, তাতে উল্লেখ রয়েছে, নাবালিকার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল, মাথায় রয়েছে গভীর ক্ষত। গলায় ও ঘাড়েও রয়েছে একাধিক ক্ষত। শরীরের বিভিন্ন অংশে মিলেছে আঘাতের চিহ্ন। যৌনাঙ্গে একাধিক ক্ষত মিলেছে বলেও সূত্রের খবর। এছাড়া রিপোর্ট বলছে, নাবালিকার ফুসফুসে ঢুকেছিল জল।

Baruipur Case: 'আমার বাচ্চার যেমন কষ্ট পেয়ে পেয়ে মৃত্যু হয়েছে, শয়তানগুলোর যেন এরকমই...', বারুইপুরে নির্যাতিতা নাবালিকার
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 06, 2026 | 6:14 PM
Share

বারুইপুর: গত শনিবার থেকে মেয়ের কোনও খোঁজ ছিল না। চেনা-পরিচিত লোকজনের বাড়িতে চলছিল খোঁজ। কিন্তু মেয়েকে যখন পাওয়া যাবে, তখন যে তার শরীরে প্রাণ থাকবে না, সেটা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেনি নাবালিকার মা। রবিবার দুপুরে পুকুর থেকে উঠল নাবালিকার নিথর দেহ। ময়নাতদন্তে মিলল যৌনাঙ্গে আঘাতের চিহ্ন। গোটা শরীর জুড়ে অত্যাচার আর আঘাতের ক্ষত। মেয়েকে যেভবে অত্যাচার করা হয়েছে, ঠিক সেভাবেই যেন অভিযুক্তদের শাস্তি হয়, এটাই দাবি করছেন নির্যাতিতার মা।

নির্যাতিতার মা বলেন, “আমরা চাইছি, আমাদের বাচ্চা যেভাবে কষ্ট পেয়ে পেয়ে মরেছে। শয়তানগুলোও যেন সেরকমই কষ্ট পায়। আর খুব তাড়াতাড়ি যেন শাস্তি পায়।” তিনি আরও বলেন, “এর আগেও অনেক ঘটনা ঘটেছে। দেখিনি তো কোনওদিন বিচার পেতে। তখন পুরনো সরকার ছিল। এবার নতুন সরকার এসেছে। বিচারটা যেন পাই।”

সিসিটিভি ফুটেজে কী দেখা গিয়েছে, সেই বর্ণনাও দিয়েছেন তিনি। নির্যাতিতার মা বলেন, “দেখেছি, মেয়েকে ওরা হাত ধরে নিয়ে যাচ্ছিল। বাচ্চার হাতে খাবার ছিল। প্লাস্টিকে কী ছিল, বুঝতে পারিনি। ওরাই কিনে দিয়েছিল। হাত ধরে নিয়ে যাচ্ছিল, এটুকুই দেখা গিয়েছে।”

বারুইপুরের (Baruipur Case) ঘটনায়, প্রাথমিক যে রিপোর্ট সামনে এসেছে, তাতে উল্লেখ রয়েছে, নাবালিকার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল, মাথায় রয়েছে গভীর ক্ষত। গলায় ও ঘাড়েও রয়েছে একাধিক ক্ষত। শরীরের বিভিন্ন অংশে মিলেছে আঘাতের চিহ্ন। যৌনাঙ্গে একাধিক ক্ষত মিলেছে বলেও সূত্রের খবর। এছাড়া রিপোর্ট বলছে, নাবালিকার ফুসফুসে ঢুকেছিল জল।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর