AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: ঘোষণা হয়ে গেল দিনক্ষণ, কবে থেকে চলতে পারে বেলেঘাটা থেকে সল্টলেকের সেক্টর ফাইভের মেট্রো?

Salt Lake Sector V Metro: সোমবার, ২৬ অক্টোবর, সাঁতরাগাছিতে একটি নতুন ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এই মেট্রো প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, বেলেঘাটা থেকে আইটি সেন্টার মেট্রো লাইন তৈরি হয়ে গিয়েছে। খুব শীঘ্রই চালু হবে মেট্রো রেল। এবার মেট্রো রেল সূত্রে খবর, ১৯ ডিসেম্বর যাত্রী পরিষেবা চালু হতে পারে।

Kolkata Metro: ঘোষণা হয়ে গেল দিনক্ষণ, কবে থেকে চলতে পারে বেলেঘাটা থেকে সল্টলেকের সেক্টর ফাইভের মেট্রো?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 27, 2026 | 3:56 PM
Share

কলকাতা: মেট্রোযাত্রীদের জন্য বড় সুখবর। ডিসেম্বরেই চালু হতে পারে বেলেঘাটা থেকে সল্টলেকের সেক্টর ফাইভের আইটি সেন্টার পর্যন্ত অরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশে যাত্রী পরিষেবা। সূত্রের খবর, আগামী ১৯ ডিসেম্বর বেলেঘাটা-সেক্টর ফাইভ মেট্রো চালুর সম্ভাবনা রয়েছে। উদ্বোধনে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার, ২৬ অক্টোবর, সাঁতরাগাছিতে একটি নতুন ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এই মেট্রো প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, বেলেঘাটা থেকে আইটি সেন্টার মেট্রো লাইন তৈরি হয়ে গিয়েছে। খুব শীঘ্রই চালু হবে মেট্রো রেল। এবার মেট্রো রেল সূত্রে খবর, ১৯ ডিসেম্বর যাত্রী পরিষেবা চালু হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান রেলমন্ত্রী। অন্যদিকে, ডিসেম্বরের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলির আগেই পরিষেবা চালুর জন্য রেলমন্ত্রীকে প্রধানমন্ত্রীর সময় চেয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর মোট ২৯.৮৭ মেট্রো ট্র্যাক কিলোমিটার। যার মধ্যে বর্তমানে পরিষেবা চলছে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত, মোট ৯.৯ মেট্রো ট্র্যাক কিলোমিটার। পরিষেবা চালু হবে বেলেঘাটা থেকে আইটি পার্ক অর্থাৎ সেক্টর ফাইভ পর্যন্ত, মোট ৪.৫ মেট্রো ট্র্যাক কিলোমিটার। যদিও নিউটাউনের মধ্যে দিয়ে বাকি কাজ এখনও চলছে। যা শেষ করতে আরও দু’বছর সময় লাগবে বলেই রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে জানানো হয়েছে।

গত ১০ অক্টোবর, মহালয়ার দিন বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত প্রথম পরীক্ষামূলক মেট্রো চালানো হয়। এই পরীক্ষার মাধ্যমে নতুন অংশের পরিকাঠামো ও সিগন্যালিং ব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। চিংড়িহাটা ক্রসিংয়ে দীর্ঘদিন ধরে আটকে থাকা মেট্রোর ভায়াডাক্ট নির্মাণের কাজ শেষ হয়েছে। প্রায় ৩৬৬ মিটার অংশের কাজ সম্পূর্ণ হওয়ায় বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সংযোগ তৈরির পথ প্রশস্ত হয়েছে।

এই অংশে পরিষেবা চালু হলে অরেঞ্জ লাইনে যুক্ত হবে গৌরকিশোর ঘোষ, নলবন এবং সেক্টর ফাইভ স্টেশন। ফলে দক্ষিণ কলকাতার নিউ গড়িয়া ও ইএম বাইপাস সংলগ্ন এলাকা থেকে সল্টলেকের তথ্যপ্রযুক্তি কেন্দ্রে মেট্রোয় পৌঁছনো সহজ হবে। সেক্টর ফাইভে অরেঞ্জ লাইনের আইটি সেন্টার স্টেশনটি ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনের স্টেশনের সঙ্গে সংযোগ তৈরি করবে। এর ফলে যাত্রীরা দক্ষিণ কলকাতা থেকে গ্রিন লাইন ধরে সল্টলেক ও হাওড়ার দিকে যাতায়াতের সুবিধা পাবেন।নতুন অংশ চালু হলে সড়কপথের যানজট এড়িয়ে সেক্টর ফাইভের অফিসপাড়ায় পৌঁছনো আরও সহজ হবে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত মানুষ এবং ইএম বাইপাস সংলগ্ন এলাকার যাত্রীরা উপকৃত হতে পারেন।

ডিসেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং পরবর্তী সময়ে প্রবাসী ভারতীয় সম্মেলন ও বিশ্ব এনার্জি উইকের মতো অনুষ্ঠান রয়েছে। এই সময়ের আগেই মেট্রো পরিষেবা চালুর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ট্রায়াল রান এবং কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (CBTC) সিগন্যালিং ব্যবস্থার পরীক্ষা সম্পূর্ণ করার পর কমিশনার অব রেলওয়ে সেফটির (CRS) পরিদর্শন ও প্রয়োজনীয় ছাড়পত্র লাগবে। তাই ডিসেম্বরের মধ্যে পরিষেবা চালুর লক্ষ্য থাকলেও চূড়ান্ত দিনক্ষণ নির্ভর করছে পরীক্ষার ফল, নিরাপত্তার ছাড়পত্র এবং উদ্বোধনের সূচির উপর।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?