AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Banerjee: সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল করার ছবিতে ছেয়ে গেল ভবানীপুর, ‘এবার ভোটে তিনগুণ লিড’, বলছে তৃণমূল

Bhawanipur: গোটা ৭১ নম্বর ওয়ার্ড জুড়ে এখনও পর্যন্ত মোট ১৬ টি ব্যানার বসানো হয়েছে। আরও বেশ কয়েকটি বসানো হবে বলেই তৃণমূলের ব্লক সূত্রে খবর। যদিও এ ছবি দেখে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী বিজেপি। বিজেপি নেতারা বলছেন, ভবানীপুর নিয়ে মুখ্যমন্ত্রী রীতিমতো চিন্তিত। যে কারণে এই ধরনের ব্যানার ব্যবহার করে ভাবমূর্তি উদ্ধারের কাজে নেমেছে তৃণমূল।

CM Mamata Banerjee: সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল করার ছবিতে ছেয়ে গেল ভবানীপুর, ‘এবার ভোটে তিনগুণ লিড’, বলছে তৃণমূল
কী বলছে সমীকরণ? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 12, 2026 | 8:16 PM
Share

কলকাতা: কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের বেনজির ছবি দেখেছিল গোটা দেশ। এসআইআর মামলায় দেশের শীর্ষ আদালতে দাঁড়িয়ে জোরাল সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই পদক্ষেপ বেশ কিছুদিন থেকেই একেবারে ভোটের প্রচারে তুলে আনতে শুরু করেছে শাসকদল। এবার সেই ছবিই দেখা গেল এবারের ভোটের হটস্পট ভবানীপুরে। ভবানীপুর বিধানসভার অন্যতম অবাঙালি অধ্যুষিত ওয়ার্ড ৭১। গত লোকসভা নির্বাচনে এই ওয়ার্ডে ১০০২ ভোটে বিজেপি তৃণমূলে তুলনায় এগিয়ে রয়েছে। এবার সেই ওয়ার্ডেই সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল করার ছবি ব্যবহার করে বড় বড় ব্যানার দেখা গেল। 

এসআইআর নিয়ে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রথম সুপ্রিম কোর্টে শুনানি তো অংশ নিয়েছেন, সেই বিষয়টি মানুষের কাছে পৌঁছে দিতেই এই ধরনের ব্যানার বলে দাবি এলাকার কাউন্সিলর পাপিয়া সিং, বাবলু সিংদের। কালো শাল গায়ে দিয়ে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের হিজলাশে দাঁড়িয়েছিলেন শুনানিপর্বে। সেটাই ব্যবহার করা হয়েছে ব্যানারে। ব্যানারে অন্যদিকে ব্যবহার করা হয়েছে আইনের দাঁড়িপাল্লার প্রতীকও।

গোটা ৭১ নম্বর ওয়ার্ড জুড়ে এখনও পর্যন্ত মোট ১৬ টি ব্যানার বসানো হয়েছে। আরও বেশ কয়েকটি বসানো হবে বলেই তৃণমূলের ব্লক সূত্রে খবর। যদিও এ ছবি দেখে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী বিজেপি। বিজেপি নেতারা বলছেন, ভবানীপুর নিয়ে মুখ্যমন্ত্রী রীতিমতো চিন্তিত। যে কারণে এই ধরনের ব্যানার ব্যবহার করে ভাবমূর্তি উদ্ধারের কাজে নেমেছে তৃণমূল। 

সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর কোন বক্তব্যই গুরুত্ব পায়নি বলেও দাবি বিজেপি নেতাদের। যদিও ৬৩, ৭০, ৭১, ৭২ বা ৭৪ নম্বর ওয়ার্ড গুলিকে নিয়ে ভবানীপুরের তৃণমূল নেতৃত্ব যে স্বাভাবিকভাবেই চিন্তিত, তা বারবার বিএলএ-দের নিয়ে বৈঠকই প্রমাণ করছে বলে দাবি রাজনৈতিক মহলের। বিধানসভা উপনির্বাচন এই ওয়ার্ড থেকে মুখ্যমন্ত্রী লিড পেলেও বিরোধীদের থেকে অস্বাভাবিকত্ব কিছু ছিল না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

কিন্তু লোকসভা নির্বাচনে এই ওয়ার্ডে বিপুল পরিমাণে মার্জিনে পিছিয়ে থাকা সংগঠনকেই কোথাও প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। এলাকা সূত্রে খবর, রাজ্যজুড়ে প্রথম দফায় যে ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে তার মধ্যে এই ওয়ার্ডের থেকে স্থানান্তরিত এবং মৃতদের তালিকা মিলিয়ে প্রায় সাড়ে ৩৫০০ নাম বাদ পড়েছে। এরপর আনম্যাপড বা লজিক্যাল ডিসক্রিপেন্সি কারণে বাদ পড়েছে ১০০ থেকে ১৫০ নাম। অর্থাৎ প্রায় ৪ হাজার নাম বাদ গিয়েছে এই ওয়ার্ডের থেকে। 

গত ২০২১ বিধানসভা উপনির্বাচন বা গত ২৯২১ সালের বিধানসভা নির্বাচন, দুটিতেই তৃণমূল এই ওয়ার্ড থেকে লিড পেয়েছিল ১৯০০ ভোটে। সে ক্ষেত্রে প্রশ্ন উঠছে এই ব্যানারগুলি দিয়ে মানুষের মনে কতটা দাগ কাটতে পারবে তৃণমূল নেতৃত্ব? এলাকার তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট তথা কাউন্সিলরের স্বামী বাবলু সিংয়ের দাবি, এবার বিধানসভা নির্বাচনে তিনগুণ লিড হবে ভবানীপুরে। যার অন্যতম মার্জিন দেবে এই ৭১ নম্বর ওয়ার্ড। 

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা