AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভ্যালেন্টাইন্স ডে তে ধনুশের সঙ্গে বিয়ে? মুখ খুললেন ম্রুণাল

আবার অন্য একটি ছবির বিশেষ প্রদর্শনীতে ধনুশের উপস্থিতিও নিয়ে আলোচনা হয়। সেখান থেকেই শুরু হয় নানা জল্পনা। এরই মধ্যে একটি কৃত্রিমভাবে বানানো বিয়ের ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। সেখানে দেখা যায়, ম্রুণাল ও ধনুশ বিয়ের সাজে বসে আছেন, চারপাশে আরও কয়েকজন তারকা। ভিডিওটি এতটাই বাস্তব মনে হয়েছিল যে অনেকেই প্রথমে সত্যি ভেবেছিলেন।

ভ্যালেন্টাইন্স ডে তে ধনুশের সঙ্গে বিয়ে? মুখ খুললেন ম্রুণাল
| Updated on: Feb 12, 2026 | 7:31 PM
Share

সোশ্যাল মিডিয়ায় ছড়াতে থাকে একের পর এক খবর, কোনটা ঠিক, কোনটা ভুল সেটা বুঝতে অনেকেই পড়েন সমস্যায়। ঠিক তেমনই হঠাৎ করেই খবর ছড়িয়ে যায় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর নাকি ১৪ ফেব্রুয়ারি ধনুশকে বিয়ে করতে চলেছেন! অনেকে তো ধরে নিয়েছিলেন, ভ্যালেন্টাইন্স ডেতেই নাকি গাঁটছড়া বাঁধবেন দুজন। আদতেই কি গাটছড়া বাঁধছেন তাঁরা? এবার নিজেই মুখ খুললেন অভিনেত্রী।

নিজের নতুন ছবি ‘দো দিওয়ানে শহর মে’-এর প্রচারের সময় এক সাক্ষাৎকারে তাঁকে সরাসরি প্রশ্ন করা হয় বিয়ের খবর নিয়ে। অভিনেত্রী হেসেই উড়িয়ে দেন সব জল্পনা। তিনি বলেন, “আমি? না, একদমই না। ১৪ ফেব্রুয়ারি বিয়ে? সেটা তো ১ এপ্রিল হলে বেশি মানাত এপ্রিল ফুল!” তারপরই একটু সিরিয়াস হয়ে বলেন, “এখন বিষয়টা একটু ভয়ের হয়ে উঠছে।”

তিনি স্পষ্ট করে দেন, ধনুশের সঙ্গে সম্পর্ক বা বিয়ে নিয়ে তিনি কখনও কিছু বলেননি। তাহলে এত কথা উঠল কীভাবে? আসলে কিছুদিন আগে ধনুশের একটি ছবির শেষের পার্টিতে ম্রুণালকে দেখা গিয়েছিল।

আবার অন্য একটি ছবির বিশেষ প্রদর্শনীতে ধনুশের উপস্থিতিও নিয়ে আলোচনা হয়। সেখান থেকেই শুরু হয় নানা জল্পনা। এরই মধ্যে একটি কৃত্রিমভাবে বানানো বিয়ের ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। সেখানে দেখা যায়, ম্রুণাল ও ধনুশ বিয়ের সাজে বসে আছেন, চারপাশে আরও কয়েকজন তারকা। ভিডিওটি এতটাই বাস্তব মনে হয়েছিল যে অনেকেই প্রথমে সত্যি ভেবেছিলেন। পরে জানা যায়, সেটি পুরোপুরি ভুয়ো।

ধনুশ অবশ্য এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। আর তাই তাঁর চুপ থাকা নিয়েও নানা আলোচনা চলছে। তবে ম্রুণালের বক্তব্যে পরিষ্কার— এই বিয়ের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

এদিকে ম্রুণাল এখন ব্যস্ত তাঁর নতুন ছবির প্রচারে। কিন্তু ছবির চেয়ে বেশি এখন চর্চায় তাঁর ব্যক্তিগত জীবন। সব মিলিয়ে, গুজবের এই ভিড়ে অভিনেত্রীর সোজাসাপ্টা জানিয়েছেন যা শুনছেন, সবটা বিশ্বাস করবেন না। তবে পুরোটাই কী জল্পনা? সেই উত্তর সময় বলবে।

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা